বিড়ালের নাকি ৯ জীবন, কিন্তু তাই বলে একেবারে কবর দেওয়ার পরও ফিরে আসবে, এমনটা কে আশা করবেন! কিন্তু কবর দেওয়ার ৯ মাস পর যুক্তরাষ্ট্রের আলফি নামের একটি বিড়াল ঠিকই ফিরে এসেছে মালিকের ঘরে।
গত বছরের জুলাই মাসের এক বিকেলে অ্যাঞ্জেলো পেট্রিলো তার পোষা বিড়াল আলফিকে খুঁজে পাচ্ছিলেন না। জিঞ্জার প্রজাতির অন্য বিড়ালের মতো আলফিও ছিল অলস প্রকৃতির। ঘরেই সময় কাটাত বেশি। অথচ দুপুরের পর থেকে আর দেখা নেই। অ্যাঞ্জেলো ও তার ছেলে ব্র্যান্ডন এদিক-ওদিক খুঁজে যখন ক্লান্ত, তখন এক প্রতিবেশী দিলেন এক দুঃসংবাদ। তাদের বাড়ির সামনের রাস্তা পেরোতে গিয়ে গাড়ির ধাক্কায় মারা গেছে আলফি। অ্যাঞ্জেলো গিয়ে দেখলেন তখনো রাস্তার পাশে পড়ে আছে আলফির নিথর শরীর।
দীর্ঘদিনের পুরনো সঙ্গী আলফিকে অ্যাঞ্জেলা নিজ হাতে কবর দেন পাশেরই এক পোষা প্রাণীর কবরস্থানে।
এরপর কেটে গেছে ৯টি মাস। এরই মধ্যে স্ত্রী কেটি, ছেলে ব্র্যান্ডন ও আরেকটি জিঞ্জার বিড়াল ফ্রেডিকে নিয়ে বাড়ি পাল্টেছেন অ্যাঞ্জেলো। তবে ২২ মার্চ পুরনো এক প্রতিবেশীর কাছ থেকে ফোন পেয়ে হতভম্ব হয়ে গেলেন তিনি। তাদের পুরনো বাড়িতে একটি বড় জিঞ্জার বিড়াল দু'দিন ধরে ঢোকার চেষ্টা করছে। সামনের ও পেছনের দরজায় ওটা ক্রমাগত আঁচড় দিচ্ছে এবং সারারাত দরজার সামনে চিৎকার চেঁচামেচি করছে। এমনকি সে গাছ বেয়ে দোতলার বেডরুমের জানালা দিয়েও ঢোকার চেষ্টা করেছে। ঠিক যেমনটা করত আলফি। অ্যাঞ্জেলো নিশ্চিত হয়ে গেলেন, আলফি ফিরে এসেছে!
প্রিয় বিড়ালকে দেখতে তখুনই বেরিয়ে পড়েন অ্যাঞ্জেলো। বাড়িটিতে গিয়েই চিনতে পারেন আলফিকে। ৯ মাস পর পুরনো মালিককে দেখে লাফিয়ে কোলে উঠে আলফি। কিছুটা শুকিয়ে গেলেও ভালোই আছে বিড়ালটা। কিন্তু কবর দেওয়ার ৯ মাস পর এল কিভাবে! অ্যাঞ্জেলো বলেন, ৯ মাস আগে নিশ্চিত হয়েই আলফিকে কবর দিয়েছিলেন। তবে কি বেঁচে ছিল আলফি? নিজেই কবর খুঁড়ে বেরিয়ে এসেছে? এসব প্রশ্নের উত্তর চান না অ্যাঞ্জেলো। প্রিয় বিড়াল ফিরে এসেছে, এই যথেষ্ট।
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।