বাংলাদেশের তত্ত্ববধায়ক সরকার বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত শেখ হাসিনার দেশে ফেরার ওপর বিধিনিষেধ আরোপ করেছে৻
একই সঙ্গে সরকার দেশের ইমিগ্রেশন বিভাগ ও সকল বিমান বন্দরে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহনেরও নির্দেশ দিয়েছে৻
এক প্রেস নোটে, সরকার বলছে, শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে এলে, সরকারের ভাষায়, দেশের স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে এবং নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন বিপর্যস্ত হওয়ার আশংকা রয়েছে৻
আগামী ২৩শে এপ্রিল শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে৻
ওদিকে বিবিসির সঙ্গে এক সাক্ষাতকারে শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগ নাকচ করেছেন৻ তিনি বলছেন পরিকল্পনামতই তিনি দেশে ফিরবেন৻
সোর্স : বিবিসি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


