বিরোধীমতকে দমনের নামে হত্যা করা আওয়ামীলীগের পুরান অভ্যাস, কাজেই ঘটে যাওয়া হত্যা কান্ডের জন্য আওয়ামীলীগকে নতুন করে দোষারোপে যাচ্ছি না।
যতই মুখে বলুক হেফাজত একটি অরাজনৈতিক একটি সংগঠন কিন্তু তারা যে বিএনপি-জামায়াতের ক্ষমতায় যাবার ঘুটি হিসেবে কাজ করেছে এটিও পাগলেও বোঝে। দু:খ লাগে কিছু অরাজনৈতিক ব্যাক্তিকে ব্যবহার করে কিছু নিরীহ আলেমদের ব্যবহার করে বিএনপ-জামায়াত আওয়ামীলীগ সরকারের পতন চেয়েছিলো। যেমন করতে চেয়েছিলো মরহুম জলিলের ট্রাম্প কার্ড। বিএনপি হয়তো জলিলের অব্যবহৃত ট্রাম কার্ড নিজেরা ব্যবহার করলো।
হেফাজতের অবরোধে যদি আওয়ামীলীগ সরকারের পতন হতো তাহলে লাভ কার হতো? বিএনপি এবং জামায়াতের। আওয়ামীলীগের করা গনহত্যায় জামায়াত-বিএনপি বেচে গেছে কিন্তু প্রান গেছে কিছু নিরীহ মাদ্রাসা পড়ুয়া ছাত্র/শিক্ষক/আলেমের।
তাদেরকে ঢাকা অবরোধ সহ শাপলা চত্তরের সমাবেশ, অবস্থানের জন্য বিএনপি-জামায়াতের পরোক্ষ মদদ, সাথে রয়েছে নেতৃবৃন্দের ভুল সিদ্ধান্ত ইত্যাদি কারনে এই লাশের মিছিল।
ক্ষতি যদি অর্থনৈতিক হতো, সেটি সময়ে পূরন করা যেতো, জীবন ফিরিয়ে আনবেন কিভাবে? আপনাদের ক্ষমতায় যাবার সিড়িগুলোর জীবনের হিসেব আপনাদেরই চুকাতে হবে।
হয় ইহকালে, না হয় পরকালে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


