রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর গুলশানে ড্যানিলোইজের বাসায় এ বৈঠক হয়।
বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্র উপদেষ্টা ড. গওহর রিজভী, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বেসরকারিখাত বিষয়ক উপদষ্টো ও বিশিষ্ট শিল্পপতি সালমান এফ রহমান, যুদ্ধাপরাধীদের দল জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক, কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লার চৌদ্দগ্রাম অঞ্চলের সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
বৈঠক সূত্র জানিয়েছে, ট্রাইব্যুনাল ছাড়াও বৈঠকে যুক্তরাষ্ট্রের বাজারে বিশেষ শুল্কমুক্ত সুবিধা (জিএসপি), আগামী জাতীয় নির্বাচনসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়।
বৈঠকের ব্যাপারে ব্যারিস্টার রাজ্জাকের সঙ্গে যোগাযোগ করা চেষ্টা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। গওহর রিজভীও বিষয়টি এড়িয়ে যান।
লেনদেন এর পরিমান টা কেমন?????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


