দশম জাতীয় সংসদ নির্বাচন শেষ। নির্বাচনে কি হবে তা আওয়ামীলীগের মতো প্রবীন দলের আগে থেকেই জানা ছিলো। শুধু উপস্থিতির হার কিছুটা হতাশ করেছে। অন্তত ২০% এর মতো ভোটার উপস্থিত হলেও তাদের সুবিধা হতো।
নির্বাচনের আগে থেকেই শুধু মাত্র ভারত বাদে পৃথিবীর সমস্ত দেশের অনুরোধ-পরামর্শ উপেক্ষা করে চলেছে আওয়ামীলীগ। একতরফা নির্বাচনে বহির্বিশ্বের কোনো দেশের সমর্থন আদায় করতে পারে নাই। শুধু মাত্র ভারতে একক পরামর্শ ও সমর্থনে নির্বাচনে যেতে হয়েছে আওয়ামীলীগকে। নির্বাচন পরবর্তী অবস্থাও আওয়ামীলীগকে আরো দুর্দশার মধ্যে ফেলে দিবে। কেননা গনতন্ত্রের মাঠে তাদের নৈতিক পরাজয় ঘটেছে।
অন্যদেশ কি বললো তা নিয়ে মাথা না ঘামালেও চলতো বাংলাদেশের, কিন্তু সমস্যা হলো যে দেশের বাজেটের সিংহভাগ জুড়ে থাকে বিদেশী সাহায্যে, সেদেশ আর যাই হোক দাতা দেশের কথা না শুনে চলতে পারা সম্ভব নয়। সিডর ঝড়ে চাল সাহায্য দেবার কথা বলে ভারত আজো দেয় নাই, কাজেই ভারতের সক্রিয় সাহায্য কতটুকু পাওয়া যাবে তা ভবিষ্যতই বলবে।
যেহেতু নির্বাচন হয়ে গেছে এবং কাজেই এবার ভারতের কাজ আওয়ামীলীগকে তার কাজে সাহায্য করা। ভারত এখন আপ্রান চেষ্টা করবে বহির্বিশ্বে বাংলাদেশের এই সরকারের স্বীকৃতি আদায় করে নিতে। ভারত যদি পারে,তাহলে আওয়ামীলীগ আগামি ৫ বছরের জন্য টিকে যাবে। আর যদি না পারে তাহলে কিছুটা দু:খের দিনই আওয়ামীলীগের জন্য আগামিতে অপেক্ষা করছে। কেননা দাতা দেশের সাহায্য ছাড়া ১টি বছরও দেশ চলবে না, উন্নয়নমূলক কাজ থেমে যাবে, বহির্বিশ্বে বন্ধু হারাবে। আওয়ামীলীগ যদি তার যেদ বজায় রাখার জন্য বিএনপি-জামায়াতকে নিশ্চিহ্ন করার চেষ্টা করে, যেটি ভারত চাচ্ছে তাতে কিছুটা হীতে বিপরিত হবে, কেননা প্রকাশ্য জামায়াত অপেক্ষা নিষিদ্ধ জামায়াত বেশি হিংস্র হবে। ফলাফলে আমরা সাধারন জনগন আফগানিস্তানের থেকে খুব বেশি ভালো থাকবো বলে মনে হয় না। একই সাথে ভারতের অতি আগ্রহের কাছে আমাদের আত্নসমর্পন হবে ফুটন্ত কড়াই থেকে ঝাপ দিয়ে জ্বলন্ত উনুনে পড়ার মতো। পাকিস্তানকে সরাতে আমাদের লেগেছে ৯মাস, ভারতকে সরাতে ৯০ বছরেও হবে কিনা সন্দেহ।
আসলে কি হবে তা সময়ের উপরেই ছেড়ে দেয়া যাক। আমরা তো দর্শক মাত্র। খেলোয়াড়রা খেলে যাক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



