somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আউটসোর্সিং ব্যবসায় করারোপের প্রস্তাব এফআইসিসিআই’র

২৪ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে আউটসোর্সিং ব্যবসা পরিচালনায় করারোপের প্রস্তাব করেছে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)।

বৃহস্পতিবার সকালে জাতীয় রাজস্ব বোর্ড সম্মেলন কক্ষে ২০১৪-১৫ অর্থবছরের প্রাক বাজেট আলোচনায় সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

প্রতি বছর আউটসোর্সিংয়ের মাধ্যমে ২০ মিলিয়ন (২ কোটি মার্কিন ডলার) ডলার আয় করছে বাংলাদেশ। এ খাত থেকে বছরে একশ’ মিলিয়ন ডলার আয় নির্ধারণ করেছে সরকার।

সংগঠনের সমন্বয়ক আবদুল খালেক বলেন, দেশে আউটসোর্সিং ব্যবসার পরিধী বাড়ছে। আয়কর অধ্যাদেশে আউটসোর্সিং অ্যাক্টিভিটির কোনো সংঙ্গা নেই। বিশ্বায়নের সঙ্গে মিল রেখে রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে আউটসোর্সিং ব্যবসায় করারোপের দাবি জানান তিনি।

বিদেশি বিনিয়োগ ও বাণিজ্যকে উৎসাহিত করতে অফশোর এবং অনশোর ব্যাংকিংয়ে কর কমানোর প্রস্তাব করে তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন খাতের বড় একটি অংশে বিনিয়োগ করেন বিদেশিরা। বিনিয়োগের অন্যতম একটি মাধ্যম অফশোর ব্যাংকিং। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অফশোর ব্যাংকিংয়ের ক্ষেত্রে ০-২০ শতাংশ কর নেওয়া হয়। কিন্তু বাংলাদেশে ৪২.৫ শতাংশ কর নেওয়া হয়। কর ২০ শতাংশ করা হলে বিদেশি বিনিয়োগকারীরা উৎসাহিত হবেন।

বাংলাদেশে বর্তমানে করদাতার অতিরিক্ত পারিতোষিক ও পারিতোষিক ব্যয় ২ ল‍াখ ৫০ হাজার টাকা নির্ধারণ আছে। কিন্তু জীবন যাত্রা, মূল্যস্ফীতি এবং বর্তমান বাজার মূল্য পরিস্থিতির কারণে নির্ধারিত এ হার কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এসব বিবেচনায় এনে করদাতার ব্যয় সীমা চার লাখ করার প্রস্তাব করেন আবদুল খালেক।

করমুক্ত আয় সীমা বাড়ানোর প্রস্তাব করে তিনি বলেন, মূল্যস্ফীতি, জীবন যাত্রার ব্যয়, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, জনগণের ক্রয় ক্ষমতা বিবেচনায় এনে করমুক্ত আয় সীমা দুই ল‍াখ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে তিন লাখ ৩০ হাজার টাকা করার প্রস্তাব করেন তিনি।

একই সঙ্গে করযোগ্য আয়ের সীমা মূল বেতনের ১৫ শতাংশ, ব্যক্তি শ্রেণীর কর হার ২০ শতাংশ করার দাবি জানান তিনি।

ম‍ুনাফার অর্থ প্রেরণে উইথহোল্ডিং কর প্রত্যাহারের দাবি জানিয়ে আবদুল খালেক বলেন, মুনাফার অর্থ কোনো ডেভিডেন্ট নয়। মুনাফাকে ডেভিডেন্ট বিবেচনা করে করারোপ প্রযোজ্য নয়।

বাংলাদেশে কার্যরত বিদেশি ব্যাংক/কোম্পানির মুনাফার অর্থ প্রধান কার্যালয়ের প্রেরণের ক্ষেত্রে ২০ শতাংশ উইথহোল্ডিং কর দিতে হয়। কর পরবর্তী মুনাফা নির্ধারণের পর তা বিদেশে অবস্থিত প্রধান কার্যালয়ে প্রেরণ করা হয়। ফলে ২০ শতাংশ উইথহোল্ডিং কর প্রত্যাহার জরুরি বলে দাবি করেন তিনি।

বিদেশী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে লেনদেনের ওপর ধার্যকৃত অতিরিক্ত কর বিনিয়োগে বাধা প্রদান করেন। এ কর প্রত্যাহারসহ লভ্যাংশের ওপর ধার্যকৃত ০.০৫ শতাংশ কর প্রত্যাহারের দাবি জানান তিনি।

এছাড়া সব ধরনের ঋণ হিসেবের ওপর আবগারি শুল্ক প্রত্যাহার, স্টক এক্সচেঞ্জ তালিকাভ‍ুক্ত কোম্পানিগুলোর লভ্যাংশের ওপর কর রেয়াত বাড়ানো, নন-পাবলিকলি ট্রেডেড কোম্পানির কর্পোরেট কর ৩২.৫ শতাংশ করা, সব সেবা খাতের জন্য অভিন্ন মূসক পদ্ধতি প্রবর্তন করার প্রস্তাব করা হয়।

পরিবেশকদের উৎসে কর ৫ শতাংশ প্রত্যাহারের প্রস্তাব করে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড’র ট্যাক্সসেশন ম্যানেজার সৈয়দ আহমেদ খান বলেন, পরিবেশকদের ৫ শতাংশ উৎসে কর আদায় আয়কর আইনের মূলধারার সঙ্গে অসঙ্গতিপূর্ণ। এটা পরিবেশকদের ওপর অতিরিক্ত চাপ।

তিনি ৫ শতাংশ উৎসে কর প্রত্যাহারের দাবি জানান।

তিনি বলেন, ২০১৫ সাল থেকে ভ্যাট আইন কার্যকর করা হবে। ভ্যাট আইনে মূল্য ঘোষণা সংক্রান্ত জটিলতাসহ বেশ কিছু জটিলতা রয়েছে। এসব জটিলতা নিরসনের দাবি জানান তিনি।

প্রাক বাজেট আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান গোলাম হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড সদস্য, এফআইসিসিআই সভাপতি রুপালী চৌধুরীসহ সংগঠনের নেতারা।



Click This Link
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×