আগামী মে মাসের মধ্যেই হতে হবে ঢাকা সিটি নির্বাচন। শুরু হয়ে গাছে রমরমা প্রচারণা। একজন নতুন ভোটার আমি। আমাদের অতি বিচক্ষণ এই সরকার আমাদের সুবিধায় ঢাকাকে সমদিখন্দিত করে ব্যাপক সুনাম অরজন করেছেন(!!!)। রাস্তা ঘাটের ব্যাননার ফেস্টুন তাই বলে জনগন জাই বলুক না কেন। জাই হোক আমি ঢাকা উত্তর এর একজন ভোটার। আমার এর অংশে প্রার্থী হিসেবে লড়তে চান স্বনামধন্য সাংসদ কামাল আহমেদ মজুমদার সাহেব। ইতোমধ্যে মনিপুর স্কুল কেলেঙ্কারি তে তিনি নিজের ভোট অনেকটাই খুইয়েছেন। তবুও তার ডিজিটাল খাম্বা মোহনা টিভি ননস্টপ তার গুণগান গেয়ে যাচ্ছে। জনাব মজুমদার যতটা না তার নিজের কাজকর্মের জন্য বিতর্কিত তার থেকে তার পুত্রের জন্য বেশি বিতর্কিত। এমপি হয়ে লুটপাট এর ষোলকলা পূর্ণ না হওয়ায় এখন তিনি বনানীর নগর ভবন এ বসতে চান। তার ছায়া তলে থেকে এখন অনেক খুঁটিবাজ(ঠিকাদার)রা হতে চান কাউন্সিলর। আরেক বিখ্যাত প্রার্থী "বিশ্বাসে বিশ্বাসী" হাজি সেলিম। ব্যাপক জনপ্রিয় ব্যাক্তি। তার রক্তাক্ত ছবি দিয়ে তিনি প্রমান করতে চান কতটা আত্ম উৎসর্গী নেতা তিনি। কিন্তু জনগন হয়ত তার রুপটা আজ মনে রেখেছে। গত আওয়ামী লীগ সরকারের আমলে কেরানিগঞ্জ এর মানুষ তার রুপ দেখেছে। তার নির্বাচনী স্লোগান দেখে আমি অনেকটাই মজা পেয়েছি "বিশ্বাস একবার গেলে তা আর ফিরে পাওয়া যায় না, আমি বিশ্বাসে বিশ্বাসী"। এই কথাটা তিনি নিজে বিশ্বাস করলে হয়ত নির্বাচনে প্রার্থী হতেই চাইতেন না।
বিঃদ্রঃ সময় অপচয় করে এই লেখা যারা পড়লেন তাদের ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১২ ভোর ৪:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



