somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মগজহীনের "বহুদলীয় সরকার"

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত কিছুদিন ধরে এই লেখাটা লিখব চিন্তা করছিলাম। কিন্তু পড়াশুনার চাপে লিখতে বসা হচ্ছিল না। আজকে একটু সময় পেয়েই বসে গেলাম।

আমি একজন নতুন ভোটার। অনেক আশা ছিল ঢাকা সিটি নির্বাচনে জিবনের প্রথম ভোট দিব। তা যে আর হচ্ছে না এটা একরকম নিশ্চিত। এবার যদি দেশনেত্রী আর জননেত্রী আমাদের দেশবাসীর দিকে নেত্র মেলে চান তবে ১০ সংসদ নির্বাচনে ভোট দেওয়ার একটা আশা আছে। কিন্তু রাজকন্যা আর রানীর চুলের যুদ্ধে নিজের অস্তিত্ব নিয়েই ভয়ে আছি।
ক্ষমতা অর্থের থেকেও ভয়াবহ। আর আমরা বঙ্গদেশিরা হতো একটু বেশিই ক্ষমতা প্রিয়। তাইতো ক্ষমতায় টিকে থাকতে কত “প্রকৌশল”। দেশের কোন বিশ্ববিদ্যালয়ে “নির্বাচন প্রকৌশল” পড়ান না হলেও আমাদের দেশে আছেন বিখ্যাত “নির্বাচন প্রকৌশলীরা”। তাদের মুল কাজ সুপথে হোক আর বিপথে হোক নিজ দল কে ক্ষমতায় নেয়া। তবে আমরা সাধারণ মানুষরা তাদের কৌশল থেকে আমাদের কুশলের ব্যাপারে যারা চিন্তা করবে তাদেরই ক্ষমতায় দেখতে চাই। সেই থেকেই এই লেখা লিখতে বসা।
আমি নির্বাচন কালিন একটা বহুদলীয় সরকারের কাঠামো চিন্তা করেছি। আমার বলার জায়গা ব্লগ, সংসদে আমার কথা কেউ শুনবে না। এবার কাজের কথায় আসি। আমি যে কাঠামো চিন্তা করছি তার মুল ভিত্তি হবে বিগত দুটি সংসদ নির্বাচন। অর্থাৎ ১০ম সংসদের নির্বাচনের ক্ষেত্রে ৮ম ও ৯ম সংসদ নির্বাচন। বিগত দুই নির্বাচনে গড়ে সর্বাধিক প্রাপ্ত ৩ টি দল আনুপাতিক হারে ১৬ (১৫জন+১জন প্রধানমন্ত্রী) সদস্যর একটি নির্বাচন কালিন সরকার গঠন করে ৩ মাসের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এই তিন মাস হবে বর্তমান সংসদের মেয়াদের শেষ তিন মাস, বা মেয়াদ শেসে তিন মাস (সংবিধানে সুযোগ থাকা সাপেক্ষে)। আর ১৬ জন এর প্রত্যেকেই হয় ৮ম বা ৯ম সংসদের সদস্য হবেন।

একটু ব্যাখ্যা করিঃ
ধরা যাক বিএনপি ২০০১ এ আসন পেয়েছে ১৯৩ আর ২০০৮ এ ৩০ তাদের গড় আসন সংখ্যা (১৯৩+৩০)/২= ১১২ (প্রায়)*
আওয়ামীলীগ ২০০১ এ আসন পেয়েছে ৬২ আর ২০০৮ এ ২৩০ তাদের গড় আসন সংখ্যা (৬২+২৩০)/২= ১৪৬*
জামাত ২০০১ এ আসন পেয়েছে ১৭ আর ২০০৮ এ ২ তাদের গড় আসন সংখ্যা (১৭+২)/২= ১০(প্রায়)*
জাতীয় পার্টি ২০০১ এ আসন পেয়েছে ০ আর ২০০৮ এ ২৭ তাদের গড় আসন সংখ্যা (০+২৭)/২= ১৪ (প্রায়)*
সুতরাং ৩ টি দল মিলে ২৭২ আসন পেলে বিএনপি, আওয়ামীলীগ আর জাতীয় পার্টি সমানুপাতিক হারে যথাক্রমে ৬+৮+১= ১৫ জন নিয়ে একটি সরকার গঠন করবে । যেহেতু ২০০১ এ যেহেতু সংরক্ষিত মহিলা আসন ছিল না তাই আপাতত সেই ৫০ টি আসনকে এর বাইরে রাখলেও পরবর্তীতে তা হিশাবে আনা যেতে পারে।
মন্ত্রীসভার দায়িত্ব বণ্টনঃ
নির্বাচনের সাথে সম্পর্কিত সকল মন্ত্রনালয় বাদে বাকি মন্ত্রনালয় গুলোতে লটারির ভিত্তিতে সকলের মাঝে সমান ভাবে দায়িত্ব বণ্টন করে দেয়া যেতে পারে। আর নির্বাচনের সাথে সম্পর্কিত সকল মন্ত্রনালয় গুলো তাকবে নির্বাচন কমিশনের অধীনে। এই মন্ত্রীপরিষদ শুধুই চলতি দায়িত্ব পালন করবে।

প্রধানমন্ত্রী কে হবেন??
১। প্রধান হতে পারেন যাদের বর্তমান সরকারের প্রধানই বা
২। আনুপাতিক হারে যারা এগিয়ে থাকবে তাদের নির্বাচিত (১৫ এর বাইরে) কেউ বা
৩। আনুপাতিক হারে যারা দ্বিতীয় অবস্থানে থাকবে তাদের নির্বাচিত (১৫ এর বাইরে) কেউ বা
৪। নিরপেক্ষ তৃতীয় কেউ (যদি আলোচনায় একমত হতে পারে)

কেন আমার কাছে এটাকে সঠিক পদ্ধতি মনে হয়ঃ
১। মন্ত্রীসভার সদস্যরা সবাই নির্বাচিত জন প্রতিনিধি হবেন, ফলে গণতান্ত্রিক পদ্ধতি বাধাগ্রস্থ হবে না
২। সকল দলের অংশগ্রহন নিশ্চিত হবে
৩। যদি কেবল ৮ম বা ৯ম সংসদকেই বিবেচনায় হয় তবে তা সব পক্ষের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে।

শেষ কথাঃ জানি না আমার এই ধারনার কোন সাংবিধানিক সমস্যা আছে কিনা, বা এই ধারণা আদৌ কার কাছে গ্রহণযোগ্য হবে কিনা, তবে যেভাবেই হোক একটু সুষ্ঠু নির্বাচন হোক এটাই আমার এবং আমার বিশ্বাস সব শ্রেণীর জনগন এর চাওয়া।

*তথ্য সূত্রঃ
Click This Link Election 2001

Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×