মানব চরিত্রের একটা বিশেষ দুর্বল দিক হচ্ছে তার চোখ।মানুষ অনেক কঠিন মুহুর্তেও নিজের বডি ল্যাঙ্গুয়েজ ঠান্ডা রেখে মুখে মিথ্যা বলে যেতে পারে কিংবা সত্য ঢেকে দিতে পারে কিন্তু চোখের ভাষার সত্যতা কখনোই ঢাকতে পারে না। এজন্যই হয়ত Helen Keller বলেছেন-
"Never bend your head. Always hold it high. Look the world straight in the eye."
মেজর জিয়া সর্বদা চোখে কালো চশমা ব্যাবহার করতেন। তিনি যাদের সাথে কথা বলতেন তাঁদের অনেকেই বিব্রত বোধ করতেন। এমননা যে চোখে সমস্যার কারণে চোখ ঢেকে রাখতেন, ঢেকে রাখতেন সাধারণ অভ্যাস বসত। কিন্তু এটাই তার জন্য সবচেয়ে উপকারি হয়েছে। তিনি ঠান্ডা রাখতেন দেহের ভাষা। হিমালয়সম বিপদেও দেহের ভাষা ঠান্ডা রাখার একটা উপকারীগুণ ছিলা তার। তিনি কখন কী ভাবছেন সেটা খুব সম্ভবত সমসাময়ীক কেউ ধরতে পারতেন না।একমাত্র খালেদা জিয়া ছাড়া!
অনেকেই সার্বক্ষণিক কালো চশমা ব্যাবহার করেন,তাদের কেউ হয়তো চোখের ট্যারাভাব লোকানোর জন্য আবার কেউ সখের বশে। কিন্তু তাদের অনেকেই জানেননা যে তিনি নিজেকে আড়ালে রেখে দুনিয়া পর্যবেক্ষন করে যাচ্ছে।
অনেকে আবার বাস্তবের চেয়ে আবেগকে বেশি প্রাধান্য দিয়ে চোখ বিষয়ক মন্তব্য করে থাকেন। এদের মাঝে H. Jackson Brown, Jr. তো বলেই দিয়েছেন-
"Sometimes the heart sees what is invisible to the eye."
এই হার্টের ব্যাপারটা একটু বেশিই উচ্চতর মানবিকতার পর্যায়ে পরে,তাই সেখানে আমার যাতায়াত কম।আমার নিজের ভাষ্য হচ্ছে-
"গোপনে রাখিবে কত দেহের ভাষায়,আখিতেই সব যে বলা হয়ে যায়।"
বিঃদ্রঃ চোখের দেখা সব কিছু সত্য নাও হতে পারে তবে চোখ ভেদ করে চোখে দেখাই সত্য।
পুনশ্চঃ মাঝরাতে একটু অতিকায় দার্শনিক কথা বলে ফেলায় মানবিয় গুনে ক্ষমা করে দেবেন!
চলবে...
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


