somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিষ্টির দোকান!!

০৯ ই মে, ২০১৩ রাত ২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ বিকেলে ফজলুল হক হলের সামনের দোকানে নাস্তা করার সময় এক ছোটভাই এসে জিজ্ঞেস করছে- ভাই, কি করি কন তো। হাতে ট্যাকা পয়সা কিছু নাই। কি যে করুম কিছুই বুইঝা পাইতেসি না। কিছু একটা কন ভাই।

আমি পড়লাম মোটামুটি ফ্যাসাদে। ছোটভাই এমনভাবে বুদ্ধির জন্য চাপাচাপি শুরু করেছে মনে হচ্ছে আমি বুদ্ধি না দিলে ব্যাটা না খায়া মরব। তাকে বললাম- শোন,এখন পড়ালেখা কর। আরো কিছুদিন যাক।মাত্র তো ফার্স্ট ইয়ারে ভর্তি হইসিস। একটু বড় হ,তখন নিজেই নিজের বুদ্ধি খুইজা পাবি।

এটা শোনার পর ওর চাপাচাপি শুরু হলো বাড়তি রকম। আমি তাকে শান্ত করার জন্য বললাম- শোন,তোর পরিচিত কোন মিষ্টির দোকান আছে?

-আছে ভাই।কিন্তু কেন?

-আরে বেটা বুদ্ধি চাইসিস তোরে বুদ্ধি দিতেসি। খালি প্রশ্ন করবি না।

-জ্বি ভাই।

-তোর পরিচিত মিষ্টির দোকান থেকে আজকেই দুই মণ(৮০কেজি) মিষ্টি কিনবি, প্রতি কেজি ১৬০টাকারগুলা কিনবি। ট্যাকা লাগলে আমারে কইশ।

-এত মিষ্টি দিয়া কি হবে ভাই?

-তুই কি বুদ্ধি শুনবি নাকি?

-জ্বি ভাই,আর কোন প্রস্ন করুম না। আপনি বলে যান।

-কালকে বিকাল পর্যন্ত সেগুলা মিষ্টির দোকানেই রাখবি। ডেলিভারি নিবি বিকালের পর। এরপর তুই সেই মিষ্টিগুলো নিয়ে চানখার পুলে বসেযাবি। প্রতিকেজি ২৫০-৩০০নিবি। যার কাছ থেকে যেমন পারিশ। খদ্দের দৌড়ের উপর তোর মিষ্টি কিনবে। যদি ২৫০টাকায়ও বেচিস তাহলেও দিন শেষে তোর হাতে ৭২০০টাকা থাকবে। একদিনের সহজ ব্যবসা। রাজি হইলে নাইমা যা।

- ভাই,বুঝলাম ১৬০টাকা দিয়া কিন্না রাইখা দিমু,কিন্তু মাইনসে ২৫০টাকা দিয়া কিনব কিয়ের লাইগা?

-আরে বেটা বলদ,কালকে বাংলাদেশে দুইটা খুশির খবর মানুষের কাছে পৌছাইতে যাইতেসে।
১) কালকে মেট্রিক পরিক্ষার ফলাফল দিবে। ২) কালকে কামারুজ্জামানের রায় দিবে। মেট্রিক পরিক্ষার রেজাল্টের দিন কখনো শুনেছিস দুপুরের পর দোকানে মিষ্টি থাকে? তার উপর তুই বিকালে মিষ্টি দিচ্ছিস। তার উপর টাটকা। ২৫০ কেন তুই ৫০০টাকা কেজি কইলেও মানুষ কিনবে। এসব উপলক্ষ প্রতিদিন আসে না। এবার তুই যা মিষ্টির অর্ডার দিয়া আয়। নইলে কিন্তু হাতের কাছ থেকে ৭২০০টাকা নগদ গেল!!

জ্বি ভাই বলে ছোট ভাইযে গেল তারে আর রাত নাগাদ দেখা পেলাম না। আল্লাহই জানে মিষ্টির ব্যাবস্থা হয়েছে কিনা! নইলে গেল কিন্তু নগদ ৭২০০টাকা! :P

সকল মেট্রিক পরিক্ষার ফলাফল প্রার্থিদের জন্য শুভ কামনা। সাথে শুভকামনা দেশবাসীর জন্য। আশাকরি দেশের আরেকটা কলংকের দাগ মুছার আনন্দ পাব।

ভাল থাকবেন সবাই!
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×