somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমেরিকায় উচ্চশিক্ষারত বা আমেরিকায় উচ্চশিক্ষা বিষয়ে বিশেষজ্ঞ ভাইদের কাছে কিছু জানতে চাচ্ছি

০৪ ঠা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমেই আমার অবস্থানটা আগে ব্যাখ্যা করি। আমি ২০১১ সালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেক্ট্রিক্যাল ইন্জিনিয়ারিং এ বি.এস.সি করি।এবছরের মাঝামাঝিতে বিয়ে করি। আমার স্ত্রী একজন বাংলাদেশী আমেরিকান।সে আমেরিকার নাগরিক।আমার স্ত্রী'র ফ্যমিলি ফ্লোরিডা প্রবাসী।সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরের দিকে আমি ইমিগ্রান্ট হিসেবে আমেরিকায় যেতে পারব বলে আশা করি।আমি সেখানে উচ্চশিক্ষা নিতে আগ্রহী।ইতিমধ্যে আমি জি.আর.ই. প্রিপারেশন নেয়া শুরু করেছি।এখন আমেরিকায় উচ্চশিক্ষারত বা এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদের কাছে আমি নিম্নোক্ত বিষয়গুলো সম্পর্কে জানতে চাই:
১।আমেরিকার ইউনিভার্র্সিটি গুলোতে পোস্ট গ্রাজুয়েট কোর্সে এডমিশন নেওয়ার প্রসেসগুলো কী কী?আমার ক্লাসমেট যারা আমেরিকায় পড়াশুনা করতে ইচ্ছুক তাদেরকে দেখছি আমেরিকান ভার্র্সিটিগুলোর প্রফেসরদের ই-মেইলে তাদের জি.আর.ই/টোফেল ইত্যাদির স্কোর পাঠিয়ে প্রফেসরদেরকে কনভিন্সড করার চেষ্টা করছে যেন প্রফেসররা তাদেরকে স্কলারশিপ সহ ভর্তি হওয়ার সুযোগ দেন।এই ক্ষেত্রে প্রফেসরদের মেজাজ-মর্জির উপর অনেক কিছুই নির্ভর করে। ভর্তি হওয়ার এই পদ্ধতি ছাড়া আর কোন পদ্ধতি কি নেই?
২।প্রফেসরদের রিকমেন্ডেশন স্টুডেন্ট ভিসা প্রাপ্তির ক্ষেত্রে অপরিহার্য উপাদান হিসেবে কাজ করে।কিন্তু আমার ক্ষেত্রে যেটা হবে তা হলো আমি স্পাউস ভিসা পাব এবং ইমিগ্রান্ট হিসেবেই আমেরিকায় যাব।সেক্ষেত্রে ভিসা পাওয়ার জন্য আমাকে কোন প্রফেসরের শরাণাপন্ন হওয়া লাগছেনা।আর টিউশন ফি বা অন্যান্য খরচাদির (থাকা-খাওয়া ইত্যাদি) ব্যবস্হা আমি নিজেই করতে পারব বলে আশা করি।অর্থাৎ স্কলারশিপের খুব বেশি প্রয়োজন আমার নেই বলে মনে করি।তারপরেও কি আমার প্রফেসরদের সাথে যোগাযোগ করার কোনো প্রয়োজন আছে? আমেরিকায় গিয়ে সরাসরি কোন ভার্সিটিতে (বিশেষত: ফ্লোরিডায়) আমার জি.আর.ই,টোফেল, একাডেমিক স্কোর ইত্যাদি সাবমিট করে কোনো টেস্টে অ্যাটেন্ড করে ভর্তি হওয়ার কোন সুযোগ আছে কিনা?
৩। আমার 'ইমিগ্রান্ট হিসেবে আমেরিকাতে যাওয়া' এডমিশনের ক্ষেত্রে কোন বিশেষ সুবিধা হিসেবে কাজ করবে কিনা?
৪।যদি কোন কারণে উচ্চশিক্ষা নিতে ব্যর্থ হই, তবে ইন্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার বিল্ড আপ করতে হলে অর্থাৎ আমার বাংলাদেশী বি.এস.সি ডিগ্রী আমেরিকায় ভ্যালিড করতে হলে কোন টেস্টে অ্যাটেন্ড করতে হবে কিনা? যদি হয় তবে সেটা কি রকম?
উপরোক্ত বিষয়ে যে কোন প্রকার তথ্য দিয়ে সাহায্য করলে অত্যন্ত কৃতজ্ঞ থাকব।

৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×