somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেওয়ারিশ এমপি গোলাম মাওলা রনি ও একজন দরবেশ বাবা

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“হাসনাত”

হালের টকশো আর খবরের কগজে বিভিন্ন বিষয়ে অত্যন্ত খুলাখুলি মত প্রকাশ করে সাংসদ গোলাম মাওলা রনি তরুন সমাজে জনপ্রিয় ব্যাক্তিত্ব । টকশোতে তার কথা বলার ষ্টাইল ও যুক্তিতে দর্শক আকৃষ্ট হয় মন্ত্র মু্গ্ধের মত। ক্ষেত্র বিশেষে বারাবারি করার প্রবণতা বা বাচালতার দুষ থাকলেও সমকালীন দুর্নিতি আর অন্যায়ের বিরুদ্ধে কথা বলে দর্শক মনে একটি বিশেষ জায়গা করে নিয়েছেন । বর্তমান সরকারের প্রভাবশালী ব্যাক্তি দরবেশ বাবার সাথে মল্ল যুদ্ধে পরাজিত হয়ে বেশ কিছুদিন হাজতবাস করলেন । পত্রিকায় দেখলাম এই ঘটনা তার বড়ই মনোকষ্টের কারন।

এমপি রনি ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার দুই ব্যাজ অগ্রজ । তার সাথে আমার ব্যাক্তিগত পরিচয় ছিলনা,আজও নেই । তবে টকশোতে অন্যায়ের বিরুদ্ধে তার বাকযুদ্ধ দেখতে দেখতে আমি তার ভক্ত বনে গিয়েছিলাম । কিন্তু আমি মুটামুটি নিশ্চিত ছিলাম অচিরেই এই অবোধ বালক ধরা খাবেন । কারন তিনি ধরাকে সরা জ্ঞান করছেন। সরকারের সামগ্রীক দুর্নিতির বিরুদ্ধে কথা না বলে ব্যাক্তি বিশেষের বিরুদ্ধে তির্যক মন্তব্য করছেন । ক্ষমতাসীন দলের এমপি হয়েও তিনি নিজ দলের এমপি দরবেশ বাবা বা আবুলদের সমালোচনা করেছেন । সার্বিক বিচারে সরকারের দুর্নিতির বিরুদ্ধে তাকে সুচ্চার হতে দেখা যায়নি । যে কারনে তার আচরনে অনেকেই মনে করেন দেনা পাওনার হিসাবে গরমিল থেকেই ঐ ব্যাক্তি বিশেষের সাথে তার দন্দ্ব রয়েছে । আর ব্যাক্তি কেন্দ্রিক সমালোচকের মধ্যমণি হয়ে ব্যাক্তি বিশেষের টার্গেটে পরিণত হয়েছেন ।

আমার অগ্রজ এমপি রনি খুবই বুদ্ধিদৃপ্ত যুবক । অল্প সময়ের ব্যাবধানে তিনি আজ ধনাঢ্য ব্যাক্তি । স্কুল পাশ করা রনি ভাই অল্প বয়সে রুনি ভাবীকে বিয়ে করে ঢাকা শহরে টিউশনির পয়সায় দিন পার করেছেন । বেঁচে থাকবার অদম্য বাসনায় সাংবাদিকের কলম হাতে তুলে নিয়েছেন । বিভিন্ন ব্যাবসায় তরিৎ গতিতে কোটিপতি হয়েছেন । শুধু ধনাঢ্য ব্যাবসায়ী হয়েই ক্যারিয়ারের ইতি টানেননি । চাঁদাবাজীর দল গোদাকে অর্থ মন্ত্রে বশ করে আওয়ামিলীগের এমপি পর্যন্ত হয়েছেন । এতে তার দলের প্রাথমিক সদস্য হবারও প্রয়োজন পরেনি । এ সবই সম্ভব হয়েছে পঙ্কিল গণতন্ত্রের মেনেজ-মেনেজ খেলায় । অবস্থা দৃষ্টে মনে হয় তিনি এই খেলায় বড়ই ওস্তাদ । তবে সেই ওস্তাদ এমপি রনিই কিনা শেষ পর্যন্ত ধরা খেলেন দরবেশ বাবার কাছে । কারন দরবেশ বাবা যে ওস্তাদের ওস্তাদ, দরবেশদের দরবেশ ।
দরবেশ বাবার হাত ছাফাই গুনে শেয়ার বাজারের তেত্রিশ লক্ষ লোক পথের ফকির। আবুলদের কমিশন ভেল্কিতে দক্ষিন বঙ্গের তিন কোটি মানুষে স্বপ্ন ভেঙ্গে চুরমার । পদ্মা সেতু এখন কেবলই দুরাশা । এসব দুর্নিতি সরকারকে আন্তর্জাতিক ভাবে হেয় করেছে। দেশেও ভোটারদের কাছে আওয়ামিলীগ ব্যাপক ভাবে অজনপ্রিয় হয়েছে । বিষয়টি আমজনতা বুঝে থাকলে সরকারের শীর্ষ নেতৃত্বও বুঝেছেন । কিন্তু সরকারের শীর্ষ নেতৃত্ব আর শীর্ষ দুর্নিতিবাজ দ্বয়ের মধ্যে একটি জটিল এবং কুটিল সমপর্ক বিদ্যমান । “লোকে বলে খায়দায় ফজর আলী,মোটা হয় জব্বর”-দৃশ্য পটে কতিপয় দুর্নিতিবাজকে দেখা গেলেও ঘুষ,কমিশন আর লুন্ঠীত তবারকের মূল ভূক্তা স্বয়ং শীর্ষ নেতৃত্ব এবং তার পরিবার । একথা ঘরে ঘরে আমজনতা জানলেও জানতেননা হালের বুদ্ধিমান ব্যাবসায়ী হঠাৎ রজনীতিক,তর্কবাগীশ এমপি রনি । যে কারনে তিনি না বুঝে জলে নেমে কুমিরের সথে কামর খেলেছেন এবং যথারীতি পরাজিত হয়েছেন । দলের যে সব মেরুদন্ড হীন টিকটিকি সাদৃশ অর্বাচিন তাকে পেছন থেকে সাহস যোগাত,বাহাবা দিত,বিপদে তারা পাশে দাড়ায়নি । বরং জায়গামত বলেদিয়েছে ছেলেটা বেয়াদব, দলের শৃংখলা ভঙ্গকারী ওর শিক্ষা হওয়া উচিৎ । যার ফল সরকার দলীয় এমপি হয়েও সামান্য কারনে দীর্ঘ দিন নিসঙ্গ হাজত বাস ।

এমপি বদির হাতে লান্চিত হননি এমন লোকের সংখ্যা তার নির্বাচনী এলাকায় কম আছে । এমপি কফিলউদ্দিন পুলিশ পিটিয়ে তক্তা বানিয়েছেন । কামাল মজুমদার সাংবাদিক পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন । গফরগাঁয়ের খুনি এমপি গিয়াস নিজ দলের সমর্থকদের উপর গুলি বর্ষণ করেছেন । শুধু এমপি সাহেবরা বলে কথা নেই । প্রতিদিন কোথাও না কোথাও একজন প্রশাসক,পুলিশ বা আমজনতা কোন ছাত্রলীগ,যুবলীগ,শ্রমিকলীগ বা অন্য কারো দ্বারা লান্চিত হচ্ছে । এসব ঘটনার প্রতিটি যথাযথ তদন্ত সাপেক্ষে সাজা হওয়া উচিৎ । কিন্তু সাজাতো বহুদূর এই ক্ষমতাবানরা কোন তদন্তের সম্মুখীন হয়েছেন বলে জানা নাই । তবে কেন একমাত্র এমপি রনিই এর ব্যাতিক্রম হবেন ? হ্যাঁ তার ক্ষেত্রে ব্যাতিক্রম হবার কারন রয়েছে । কোন অখ্যাত টিবি সাংবাদিকের গায়ে হাত তুলে তিনি হাজতবাসী হয়েছেন । হাততো তিনি সাংবাদিকের গায়ে তুলেননি,হাত তুলেছেন দরবেশ বাবার গায়ে । উনি আবার যেনতেন কেউনা, শীর্ষ নেতৃত্বের প্রতিনিধি । রনি সাহেবের খুচা ইমাম পর্যন্ত পৌছেচে । দুর্নিতির পরিধি,মাত্রা এবং তার সাথে জড়িত ব্যাক্তির তালিকার প্রকৃত শীর্ষ ব্যাক্তির অবস্থান বিবেচনায় নিয়ে তিনি ভবিষ্যতে পথ চলবেন বলে আশা করা যায় । আর যদি সাপের মাথা না চিনে লেজ ধরে টানাটানি করেন, বোকার মত একঘুয়ে আচরন করেন তবে ভবিষ্যতে আরও হাজত বাস করতে হতে পারে । কারন তিনি তবে সত্যিকার অর্থে চতুর ব্যাক্তি নন বরং..........
বিদ্রঃ আমি উনাকে দুর্নিতির সাথে আপোষ করতে বলছিনা, উনি চাইলে জিহাদ ঘোষনা করতে পারেন ।















০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×