somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাল বিড়াল রাজ্যে আমরা ইদুর জনগণ

০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


“হাসনাত”

ভাটির দেশে এক হুলো বিড়াল ছিল । বিড়াল প্রজাতির খুব প্রিয় বিষয় ইদুর,দুধ,মাছ আর মাছের কাটা । কিন্তু ঐ হুলো বিড়ালটার প্রিয় বিষয় ছিল সংসদ,সংবিধান আর সরকার । নীতি, আদর্শ, আদব এসব কিছুই না থাকলেও সে ছিল অত্যন্ত চতুর । তার চাতুর্যের কাছে পরাভূত হয়ে ভাটির মানুষ তাকেই বার বার সংসদে পাঠিয়েছে । সংসদের বিভিন্ন অধিবেশনে সে খুবই প্রনবন্ত ছিল । তার ভেংচিকাটা অবয়বের সাথে দেশবাসী খুবই পরিচিত । সংসদে ডিবেট-টিবেট যাই করত কিন্তু তার মন কখনও ভাল থাকতনা । তার মন পরে থাকত উজিরে আজমে ডাকের অপেক্ষায় । যদি একবার ঐ মধুর ডাকটা তার কানে আসত, তবে জীবন ধন্য হত । নরকের অগ্নিকুন্ডে পুরেও মনে হত বসন্তের ফুল বাগানেই আছি । কিন্তু ঐ ডাক আসেনা । বিএনপিকে দিয়ে একবার চেষ্টা করা হয়েছে । কিন্তু ওরা আধা উজিরের বেশী দিতে রাজী হয়নাই বলে আলোচনাও আগায়নি । এক পর্যায়ে হুলো বিড়াল বাম ধারার রাজনীতির পাঠ চুকিয়ে আয়ামীলীগে বিলীন হয় । আয়ামীলীগেও এক যুগের অধিক অপেক্ষার পর সেই মহেন্দ্র ক্ষনটি আসে ।

হুলো বিড়াল রেলমন্ত্রনালয় পরিচালনার দায়িত্ব পেয়ে খুবই উৎসাহ বোধ করল । সাংবাদিক সম্মেলন ডেকে সে উৎসাহের কারনও প্রকাশ করল । সে পরিসংখ্যান ঘেটে বলল দুনিয়ার সব দেশেই রেল বিভাগ লাভের মুখ দেখে শুধু বাংলাদেশ ছাড়া । তার দেওয়া তথ্যমতে বাংলাদেশের রেল বিভাগেরও বিশাল আয় হয় । কিন্তু ঐ আয়কে হিসাবের মারপ্যাচে আত্মসাত করে কি এক প্রজাতির বিড়াল । বিড়াল ক্যাটিগরির বিষয়ে বিষদ জ্ঞান সম্পন্ন হুলো বিড়াল বলল, যারা রেলের টাকা লুপাট করছে ওদের রং কাল । হুলো, মানে হুলো উজির অত্যন্ত উৎসাহের সাথে উপস্থিত সবাইকে জানাল, ঐ কাল বিড়ালটাকে সে পাকরাও করবেই করবে ।

মাত্র অল্প কয়দিন রেল বিভাগের উজির ছিল হুলো বিড়াল । এর মধ্যেই ঘটল এক বিরাট ঘটনা । হুলোর ব্যাক্তিগত সচিব বস্তা ভরা টাকা সহ বিজিবি গেইটে ধরা খেল । ড্রাইভার আজম জানাল,এটা রেলের টাকা । বস্তা ভরা টাকার গন্তব্য ছিল জিকাতলা,যেখানে হুলো উজিরের বসবাস । সে আরও জানাল,এমন কাল টাকা সে বহুবার ঐ বাসায় নিয়ে গেছে । কিন্তু পাপের ভারে নুব্জ আজম বিরক্ত হয়ে বিবেকের তারনায় আজ এই টাকা ধরিয়ে দিয়েছে । উদ্দেশ্য একটাই, যাতে দেশবাসি রেলের কাল বিড়ালটাকে চিনতে পারে । সেই ঘটনার পর হুলোর নাম এক রাতে পরিবর্তন হল । সেই থেকে হুলোর নাম এখন কাল বিড়াল ।
পৃথিবীর যে কোন দেশে এমন ঘটনা ঘটলে উজির চাকরী হারাত, রাজনীতিক দল থেকে বহিস্কার হয়ে তদন্ত এবং বিচার সাপেক্ষে লাল দালানে থাকত । এমনকি ঐ কেলেংকারীর দায়ে উজিরে হাকিমের মসনদটাই ভেঙ্গে পরত । কিন্তু কাল বড়ালের কিছুই হয়নি । প্রথমে চাকরী হারাবার ভয়ে পদত্যাগ করলেও অদৃশ্য হাতের ইশারায় তার পদত্যাগ গৃহীত হয়নি । তবে এখন সে উজিরে খামুখা,তার কোন রাষ্ট্রীয় কাজ নেই । কিন্তু সে এখনও গাড়ী,বাড়ি সহ সমুদয় রাষ্ট্রী সুযোগ নিয়ে জনগণের টেক্সের টাকার অপচয় ঘটিয়ে চলছে । আর সুযোগ পেলেই নিরীহ,শান্ত,নিপিড়িত,মজলুম ও দিশেহারা ইদুর দৃশ দেশবাসিকে ভেংচি কাটা মুখে গনতন্ত্র, সংবিধান ও সাংবিধানিক রাজনীতির পাঠ দিচ্ছে । ক্ষমতার মসনদ পুক্ত করতে কাটাছিড়া করা সংবিধানের অধিনে বিরুধী দল নির্বাচনে না এলে গনতন্ত্রের কতটা বইয়ে যাবে সেই পাঠ দিচ্ছে । ইচ্ছায় হউক বা না হউক আমরা ইদুররা সেই বয়ান শুনছি, কিন্তু কেউ প্রতিবাদ করে
বলছিনা তুই নীতিহীন,প্রতারক, রাষ্ট্রীয় সম্পদ তসরুপকারী,তুই চোর,তুই নিজেই একটা কাল বিড়াল । তুই চুপ থাক,তোর কাছে আমরা গনতন্ত্রের পাঠ নেবনা । কাল বিড়াল শাসিত বিড়াল রাজ্যে আমরা জনগণ যেন নিরীহ ইদুর,অন্যায়ের প্রতিবাদ দূরে থাক এখনও প্রাণটা কেড়ে নেয়নি সেই কৃতজ্ঞতায় বিভোর । আমরা কি কখনোই ইদুর মানবের খুলস ছেড়ে প্রকৃত মানুষ হবনা? প্রতিবাদী হব না?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×