somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে দেশে চোরেরা বড়

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


“হাসনাত”

দুর্নিতিতে আমরা ধারাবাহিক বিশ্ব চ্যাম্পিয়ান,এ খবর দেশবাসী থেকে শুরু করে বিশ্ববাসী সকলেই জানেন । কখনও কখনও আমরা দুর্নিতির শীর্ষ স্থান ধরে রাখতে ব্যার্থ হলেও শীর্ষ পাঁচ থেকে আমাদের অবস্থান কেউ টলাতে পারেনা । আমাদের রাষ্ট্রীয় দুর্নিতির মাত্রা পরিমাপ করে ট্রান্সপারেন্সি ইন্টারনেশনাল নামক একটি সংস্থা । প্রতি বৎসর যখনই সংস্থাটি রিপোর্ট প্রকাশ করে,দেশ জুড়ে ঢিঢি পড়ে যায় । দেশবাসী জানতে পারে সেরা দুর্নিতিবাজ সংস্থাটির নাম । বিশ্ববাসী জানতে পারে দুর্নিতিতে আমাদের অবস্থান । আর দুর্নিতিতে চ্যাম্পিয়ান সংস্থাটি শুরু করে প্রতিবাদ, হুমকি ধামকি,এমনকি মামলা-মোকদ্দমায় জড়িয়ে ট্রান্সপারেন্সি ইন্টারনেশনালকেই হেনন্থা করে । দুর্নিতিবাজরা দুর্নিতি বিরুদ্ধ রিপোর্টকে সংঘবদ্ধ ভাবে মোকাবেলা করে । প্রশ্ন হচ্ছে আমাদের দেশে দুর্নিতি আছে কি নেই,থাকলে সেটা কি পরিমানে আছে ?

একজন দরিদ্র কৃষক ঋণ সংস্লিষ্ট সকলকে তুষ্ট না করলে কৃষি ব্যাংকের ঋণ পায় না । সে যখন সরকারী হাপাতালে যায়,খাবার ও ঔষধ সহ সকল চিকিৎসা বিনে পয়সায় পাবার অধিকার থাকলেও এসবের কিছুই সে পায় না । ঔষধ ও সার্টিফিকেট ক্রয় বিক্রয় হাসপাতালের সাধারন ঘটনা । আইন আদালতে মামলা দায়ের,সমন, শুনানী এসবের কিছুই হয়না পকেট খরচ ছাড়া । থানা গুলোতে পোষ্টিং নিতে এবং পোষ্টিং খরচ মেটাতে আমজনতার পকেট কাটতে আমাদের পুলিশ বাহিনী বড়ই ওস্তাদ । পানি,বিদ্যুৎ,টেলিফোন সহ এমন কোন সেবা খাত নেই যেখানে টাকা ছাড়া কোন সেবা মিলে । দেশে পরিবহন খাতে ভয়াবহ সংকট রেল,বিআরটিসি আর বিমান কোন যাত্রী পায়না । বিআরটিএ,বিমান,কাষ্টমস,পাসপোর্ট আর টেক্স বিভাগের সেবা যিনি একবার নিয়েছেন, তিনি দৃশ্যমান দুর্নিতির বিষয়ে একমত হবেন । শিক্ষা বিভাগের মাউসি,ভুমি ও রেজিষ্ট্রি খাতে দুর্নিতির বিষয়ে জ্ঞাত নয়,দেশে এমন লোকের সংখ্যা বিরল ।

দেশে দুর্নিতির মাত্রা এত ভয়াবহ যে, একটি ব্যাংক লুটের কবলে পরে ফতুর হলেও বাংলাদেশ ব্যাংক জানতে পারে না, অর্থ মন্ত্রী চাকরী হারায় না । ডিজিটাল পদ্ধতিতে কাজ শুরুর আগেই কমিশন চলে যায় । শেয়ার বাজার,বিটিসিএল আর বিদ্যুৎ খাত লুট হয় রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় । দায়ী ব্যাক্তিদের সাজাতো দূরে থাক, তারা উপদেষ্টা পদ পায় বা দেশ প্রেমিক উপাধি পায় । সরকারের শীর্ষ ব্যাক্তির প্রত্যক্ষ মদদ ছাড়া এসব কুকর্ম করা সম্ভব নয় । তা ছাড়া ব্যাংক ও বীমা সহ বড় বড় লাইসেন্স আর টেন্ডার প্রাপ্তিতে স্বয়ং প্রধান মন্ত্রী বা তার পরিবারকে সন্তষ্ট করতে হয় । এত কিছুর পরেও কে বলতে পারে দেশে দুর্নিতি নেই ?

আমরা যদি আমাদের চার পাশে চোখ মেলে তাকাই তবে ঘটমান দুর্নিতির সরব উপস্থিতি সহজেই উপলব্দী করতে পারি । ক্লাশের শেষ ব্রেন্চের অমনোযোগী ছাত্রটি, ছাত্র রাজনীতির কল্যাণে কয়েক বৎসরে কোটিপতি,শিল্প পতি হয় । নিম্ন বিত্তের মেধাবী ছেলে বা মেয়ে ক্যাডার চাকুরীর সুবাদে শত কোটি টাকার মালিক হয় । চাকরী শেষে বিলাসী ও ব্যায় বহুল রাজনীতিতে জড়ায় । পাড়ার বখাটে কপর্দক শূন্য ছেলে বিড়ি ফুকার পয়সা থাকেনা কিন্তু সরকার দলীয় রাজনীতির কল্যানে বাড়ি,গাড়ি আর বিশাল ব্যাবসার মালিক বনে যায় । অনেক পরিবার রয়েছে বংশ পরস্পরায় রাজনীতিক । তাদের কোন দৃশ্যমান বৈধ উপার্জন না থাকলেও দৈনন্দিন জীবনে প্রাচুর্যের অভাব নেই । উপার্জনহীন রাজনীতিক, কাল টাকার মালিক ব্যাবসায়ী বা কেরানীর ছেলে মেয়েরা উন্নত বিশ্বের নামীদামী প্রতিষ্ঠানে নিজ খরচে পরাশোনা করছে । ক্ষমতার মসনদে আসীন শীর্ষ নেতৃত্ব আর তার ডিজিটাল পরিবার যে দুর্নিতির সাগরে নিমজ্জিত এটা নাবালক শিশুও মুখস্ত বলতে পারে । দেশের দুর্নিতি ও দুর্নিতিবাজ সম্পর্কে জনগনের ধারনা খুবই পরিস্কার ।

উপরে উল্লেখিত খাত ছাড়াও অসংখ্য খাত রয়েছে যেখানে খুলামেলা দুর্নিতি হচ্ছে । কিন্তু সংক্ষিপ্ত কলেবরে সকল বিষয় উল্লেখ সম্ভব নয় । দেশে দুর্নিতি যেমন আগেও ছিল, তেমনি বর্তমানেও আছে, হয়ত ভবিষ্যতেও থাকবে । তবে হতাশার বিষয় হচ্ছে চলমান দুর্নিতিরুধ কল্পে কোন পদক্ষেপ নেই । বরং দিনকে দিন এর মাত্রা বেড়েই চলছে । যে কারনে সিস্টেমের ভেতরে পরে অনেকে হয়ত বাঁচার তাগিদে দুর্নিতিবাজের তালিকায় নাম লেখাচ্ছে । দুর্নিতিরুধে জুরালো প্রচেষ্টা থাকলে হয় এই শ্রেনীর মানুষ গুলোকে ঐ কাল পাপ থেকে বাঁচানো যেত । মুখে আমরা যতই বলি দেশের বেশীর ভাগ লোক দুর্নিতিবাজ, আসলে কিন্তু ব্যাপারটা তেমন হয় । এখনও সব সরকারী কর্ম কর্তা,রাজনীতিক,বা ব্যাবসায়ী দুর্নিতিবাজ নয় । দেশের কৃষক,শ্রমিক আর মেহনতি মানুষ যেমন দুর্নিতিবাজ নয়,তেমন তাদের দুর্নিতি করার সুযোগও নেই । সংখ্যার বিচারে এখনও দেশের অধিকাংশ মানুষ দুর্নিতি মুক্ত । একজন আদর্শ রাজনীতিক,ডাক্তার, উকিল, প্রকৌশলী বা ব্যাবসায়ী যদি দুর্নিতি রুধে ভূমিকা নিতে এগিয়ে আসেন, অতি সহজেই তিনি লক্ষ কোটি নিস্কলুস মানুষের সমর্থন পাবেন । পচেঁ যাওয়া সহকর্মিকে পেছনে ফেলে তিনিই জাতীয় মুক্তির পথ প্রদর্শক হতে পারেন । আমরা কি সহসাই তেমন একজন রাজনীতিক ডাক্তার উকিল বা বা ব্যাবসায়ী নেতার দেখা পাবনা যে এই ঘুনে ধরা সমাজকে পাল্টে দিতে পারে ।




























০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×