somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেসামাল এক মুহিত মাল - ফাসি কাষ্ঠেও যে অচল

১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“হাসনাত”

বোমা ফাটানো মন্তব্যের জন্য তিনি জগদীখ্যাত । যার কল্যানে রাবিশ,বুগাস আর ননসেন্স ইংরেজি শব্দ ত্রয় বাংলা ভাষায় স্থায়ী ভাবে জায়গা করে নিয়েছে । তার বক্তব্য অনুযায়ী নোবেল লরিয়েট ডঃ ইউনুস একজন নাদান ব্যাক্তি যিনি ৮৪ লক্ষ দরিদ্র মানুষকে ব্যাংকিং খাতে সংযুক্ত করে দেশের বারটা বাজিয়েছেন । তার মত অনুযায়ী শেয়ার বাজারের হতাশ,বেকার,বেচে থাকার সংগ্রামে লিপ্ত ক্ষুদ্র বিনিয়োগকারীরা ফটকাবাজ । বিলিয়ন পাউন্ডের ডিলে অভ্যস্ত তিনি ৪০০০ কোটি টাকার লোপাটকে কিছুই মনে করেননা । তার ভাষায় তার ব্যার্থতার সমালোচনাকারী অর্থনীতিবিদ নিতান্তই স্টুপিড । সাংবাদিক কুল তার বড়ই দুশমন,ওরা শুধু বুগাস মারে । আর বিরুধীদলের নেতারা তার কাছে নিতান্তই রাবিশ । এতক্ষন যার কথা বয়ান করলাম তার নাম আমার পাঠকরা সবাই জেনেগেছেন । তবু লিখছি, তিনি আমাদের রাষ্ট্রীয় মালের হেফাজতদার আবুল মাল । দিন দুই আগে তিনি আবারও একটি সরেস মন্তব্য করেছেন । তিনি বলেছেন,তারেক একজন দস্যু প্রকৃতির লোক তার সাথে সরেস ভদ্রলোক জয়ের কোন তুলনা করা ঠিক হবেনা । সে বঙ্গবন্ধুর নাতি এবং জাতীয় নাতির স্ট্যান্ডার্ড সে বজায় রেখে চলছে ।

একজন রাজনৈতিক ব্যাক্তির সাথে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর আদর্শগত তুলনা হতে পারে । তাদের নেতৃত্ব গুন বা ভীশন নিয়েও তুলনা হতে পারে । আর গুণীব্যাক্তির সরেস তুলনা মূলক আলোচনা থেকে আমরা আমজনতা যেমন জ্ঞান লাভ করতে পারি,ঠিক তেমনি আমাদের ভবিষ্যত করনীয় কাজও নির্ধারন করতে পারি । কিন্তু রুচি জ্ঞান আর মানসম্মানের মাথা খেয়ে যখন জাতীয় ভাবে দুজন সুপরিচিত নেতৃত্বের ব্যাক্তি কেন্দ্রিক তুলনা করা হয়,তখন সেটা অশোভনীয় মনে হয় । আর এরুপ দায়িত্বহীন মন্তব্য যখন রাষ্ট্রীয় দায়িত্ব প্রাপ্ত ব্যাক্তি বিশেষ করেন, তখন তার প্রতিবাদ ও নিন্দা জানানো ছাড়া উপায় থাকেনা । তাই তারেক বন্দনা বা জয়কে ছুট করার জন্য নয় বরং মাল মুহিত সম্পর্কেই আমি কিছু লেখার ইচ্ছা পোষন করছি ।

আবুল মাল সাহেবের বিবেচনায় তারেক রহমান একজন দস্যু প্রকৃতির মানুষ, যিনি লুটপাট আর গণ বিদ্ধংশি কাজে জরিত । অনেক চেষ্টা আর মিডিয়া কারসাজির মাধ্যমে তাকে চরম দুর্নিতিবাজ হিসাবে চিত্রিত করা হয়েছে । বৎসরে ১৫ কোটি টাকা খরচ করে তার বিরুদ্ধে অপপ্রচার অব্যাহত রাখা হয়েছে । এসব অপপ্রচারকে ভিত্তি করেই মাল সাহের তাকে দস্যু বলেছেন । কিন্তু বিজ্ঞ মাল জানেন না তারেক রহমান একজন জননেতা । তৃনমূলের রাজনীতি দিয়ে শুরু করে, তিনি আজ বিএনপির সিনয়র ভাই চেয়ারম্যান । তিনি একজন সফল সংগঠক । দলে তার জনপ্রিয়তা পর্বত প্রমান । লন্ডনের ইফতার মাহফিলে আগামী দিনের পরিকল্পনা ঘোষনায় তিনি নতুন ধারার রজনীতি সূচনা করেছেন । গতানুগতিক ব্লেইম গেমের বাইরে তিনি কৃষি,শিল্প,বানিজ্য আর বিদেশ নীতির উৎকর্ষ সাধনে আগামী দিন গুলো ব্যায় করতে চান । তার পরিকল্পনা সফল হলে বাংলাদেশ বিশ্বের দরবারে অনন্য উচ্চতায় স্থান পাবে । কিন্তু মাল মুহিতের ছানি পরা চোখ এসবের কিছুই দেখতে পায়ন ।

মাল সাহেব কেবল দেখতে পায় সজিব জয়ের চমক, যিনি হার্বার্ডে পাবলিক এডমিন নিয়ে পড়ালেখা করলেও নিজের পরিচয় দেন আইটি বিশেষজ্ঞ হিসাবে । নিজ দেশের কৃষ্টি কালচারে অপরিচিত জয়ের ভেতর তিনি খুজে বেড়ান শেখ মুজিবের ছায়া । জনবিচ্ছন্নতা,একাধিক দেশী বিদেশী নারী সঙ্গ, দেশের সম্পদ বিদেশ পাচার, ঘুষ আর কমিশনের ডিজিটালাইজেশন, হঠাৎ রেগে যাওয়া, গন্ডিবদ্ধ হয়ে চলা যদি শেখ মুজিবের আদর্শ হয়, তবে জয় অবশ্যই নানার যোগ্য নাতি । মাল মুহিত অযাচিত ভাবেই জয়কে শেখ মুজিবের সাথে তুলনা করে তার নানার সম্মান হানি করেছেন ।

আবুল মাল বর্তমান সরকারের অর্থ মন্ত্রী । তিনি একজন সাবেক আমলা এবং সাবেক সৈরাচার এরশাদের দুষর । তার দায়িত্বে অর্থ মন্ত্রনাল থাকা অবস্থায়ই শেয়ার বাজার লুট হয়েছে, অসংখ্য যুবক পথে বসেছে । বেশ কয়েক জন আত্ম হত্যা করেছে । দুরবৃত্তের কবলে পরে আজ ব্যাংক গুলো ফতুর । এসব নিয়ে তার কোন ভ্রুক্ষেপ নেই । তিনি ব্যাস্ত জয় বন্দনায় । আশি বছরের বৃদ্ধ উজির যুবরাজ পদে তৈল মর্দনে সুখ লাভ করে । কিন্তু এসব করে শেষ রক্ষা হবে না । ক্ষতিগ্রস্থ যুবকরা মাথায় কাফনের কাপড় পড়ে অপেক্ষা করছে, জনতার আদালতে তার বিচার হবে । যুদ্ধাপরাধ আদালতে বয়ুবৃদ্ধ আঃ আলিম ফাঁসি থেকে মুক্তি পেয়ছেন যাবত জীবন কয়েদের বিনিময়ে । দেশের অর্থ খাত ধ্বংসকারী মাল সাহেব, শেয়ার বাজার আর ব্যাংকিং খাত ধ্বংস করে প্রকারান্তরে মানব বিপর্যয় ডেকে এনেছেন । বয়োজৈষ্ঠের অজুহাতে গণ আদালতে তিনি হয়ত ফাঁসি কাষ্ঠের অযোগ্য বিবেচিত হতে পারেন । কিন্তু বিনিময়ে পাবেন যাবত জীবন গনঘৃনা আর অসম্মান আর অভিশাপ। এই শাস্তি থেকে তাকে তার দল বা দলীয় প্রধান কেউ মুক্তি দিতে পারবেনা, তা যতই তিনি তৈলবাজী করেন ।


সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×