somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাসিনার কয়েদ খানা থেকে এরশাদ জীবন্ত ফিড়বেন কি!

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"হাসনাত "

আগের দিনে রাজারা তাদের বিরোদ্ধাচারনকারী প্রজা বা রাজ ক্ষমতার জন্য হুমকী বলে কেউ গণ্য হলে তাকে কয়েদ খানায় বন্দী করে রাখতেন ।এমন বন্দী শালায় যেমন ঠাই হত শত্রু পক্ষীয় লোকের,তেমনি ঠাই হত অনেক আপন জনেরও । ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেদ তার কাজিন “ কুইন মেরী অব স্কট” কে বন্দী করেছিলেন ।যাকে পরবর্তিতে রানীকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত থাকার দায়ে মৃত্যু দন্ড দেওয়া হয় ।

ফ্রান্সের ইতিহাসে মহা নায়ক সম্রাট নেপোলিয়ান বোনাপার্ট । তার জীবনে অসংখ্য যোদ্ধে তিনি বিজয়ী হয়েছেন ।ওয়াটারলোর যোদ্ধে তিনি বৃটিশ এবং পার্শিয়ান আর্মির মিলিত শক্তির মোকাবেলা করেন । বৃটিশ আর্মির নৃতৃত্ব দেন ডিউক অব ওয়েলিংটন “আয়রন ডিউক” আর পার্শিয়ানদের নেতৃত্বে ছিলেন মার্শাল ভন ভাউচার ।এবার তিনি পরাজিত হয়ে বন্দী হন ।তার ঠাই হয় নির্জন দ্বীপ সেন্ট হেলেনার কয়েদ খানায় ।এখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।কথিত আছে তাকে স্লো-পয়জন আরসেনিকের মাধ্যমে হত্যা করা হয়,যদিও আনুষ্ঠানিক ভাবে বলা হয়েছে তিনি আলসারে মৃত্যু বরন করেন।

মোগল সম্রাট আওরঙ্গজেব ক্ষমতার দন্দ্বে তার আপন তিন ভাইকে হত্যা করেন ।পিতা শাহজাহান যাতে বাধা হয়ে না দাড়াতে পারেন,সেজন্য তিনি বৃদ্ধ সম্রাটকে তিনি আগ্রা দূর্গে আটক রাখেন ।সম্রাট ছিলেন অসুস্থ তাই তার সেবার জন্য বোন জাহানারাকেও পিতার সেবায় সেখানে থাকতে দেন ।মুক্ত আলোর মহামোতি,মূগল সম্রাজ্যের মহান অধিপতি,প্রেমের সমাধী তাজমহলের নির্মাতা শাহজাহান আর কখনওই আগ্রা দূর্গের বাহিরে যাবার অনুমিতি পাননি ।সেই কয়েদ খানাতে দীর্ঘ আট বৎসর বন্দি থাকার পর কলেরা রোগে আক্রান্ত হয়ে তিনি ইহধাম ত্যাগ করেন ।

এবার আমাদের দেশের দিকে দৃষ্ট্রি দেওয়া যাক ।চুরি-চামারি সহ সকল প্রকার ফৌজদারী অপরাধ আর রাজনৈতিক অপরাধের জন্য একই ধরনের কয়েদ খানায় থাকার ব্যাবস্থা করা হয়েছে । শেখ মুজিবের শাসন আমলে এত অধিক সংখ্যক লোককে কয়েদে ঢোকানো হয়েছিল যে আর জায়গা অবশিষ্ট ছিলনা ।ফলে রক্ষীবাহিনীকে আদেশ দেওয়া হয়েছিল নতুন কোন লোক কয়েদখানায় নেবার প্রয়োজন হলে তাকে যেন কয়েদ খানায় না নিয়ে বরং হত্যা করা হয় ।এমন আদিষ্ট হবার কারনেই প্রায় চল্লিশ হাজার বাম নেতা-কর্মি হত্যা করে রক্ষীবাহিনী, যাদের রক্তের উপর দাড়িয়ে আছেন আজকের তথ্য মন্ত্রী ইনু ।

৭৫`এ শেখ মুজিবের পতন হলে বাকশালী মহামোতিদের পতন হয় ।তাদের কেউ কেউ দেশ ছেড়ে পালালেও বেশীর ভাগ এমপি-মন্ত্রীর জায়গা হয় নাজিম উদ্দীন রোডের জেলখানায় । শাহ্ মোয়াজ্জেম,তাহের উদ্দীন ঠাকুর,কে এম ওবায়েদ সহ অসংখ্য নেতা আওয়ামিলীগ নেতা খন্দকার মুশতাকের সাথে হাত মিলিয়ে রক্ষা পেলেও জেলখানার ভেতর হত্যা কান্ডের শিকার হন জাতীয় চার নেতা ।জেনারেল এরশাদ কয়েদ পদ্ধতির কিছুটা উন্নতি সাধন করেন ।তিনি নাজিমউদ্দীন রোডের পরিবর্তে দুই নেতৃকে হাউজ এরেস্ট করেন । আর এরশাদ পদ্ধতির আর একটু উন্নতি সাধন করে উদ্দীন সরকার দুই নেতৃকে রেখেছিল সংসদ ভবনের সাব জেলখানায় ।

বর্তমান সরকার ক্ষমতায় আসলে এক বৎসরের ভেতরেই এক অভিনব কয়েদ খানার আবি্রভাব হয় লালবাগ মাদ্রাসা,যখানে ফজলুল হক আমিনি বন্দী হন ।মাদ্রাসার ছাত্রদের পড়াচ্ছেন,রাজনীতি করছেন,এমনকি সংবাদ সম্মেলনও করছেন মাদ্রাসার ভেতর ।কিন্তু মাদ্রাসার বাহিরে তিনি যেতে পারছেন না ।এ এক অভিনব কয়েদ খানা যার স্রষ্টা রানী হাসিনা ।ছেলে গুম পরে ফেরত,মামলা, গোয়েন্দা চাপ আর বন্দী জীবনের ঘানি টেনেই পরপপারে পাড়ি দেন এই শায়েকুল হাদিস আল্লামা..

গত চারদিন আগে জেনারেল এরশাদকে গ্রেপ্তারের কথা বলে নিয়ে যাওয়া হয় ক্যান্টনমেন্ট থানায় । সেখান থেকেই তাকে বন্দী করে রাখা হয় সিএমএইচ এ ।তিনি যতই বলছেন অসুস্থ নন,তবু তাকে রিলিজ দেওয়া হচ্ছে না, ঘনিষ্ঠজনদেও কাছে ভীরতে দেওয়া হচ্ছে না ।বরং তাকে অসুস্থতার কথা বলে চেক-আপ করা হচ্ছে,রক্ত নেওয়া হচ্ছে এমনকি ঔষধও গেলানো হচ্ছে ।একই সাথে দলের ভাঙ্গন আর জেলের ভয় দেখানো হচ্ছে ।এখন পর্যন্ত যতদূর জানা যায় পল্টিবাজ এরশাদ এখনও পল্টি দেননি ।আর সে কারনেই তার কয়েদ হাসপাতালেরও অবসান হচ্ছে না ।

সাধারন কয়েদখানা,নির্জন কয়েদখানা,হাউজ এরেষ্ট এসবতো আগেই ছিল ।কর্ম ক্ষেত্রকে কয়েদখানা বানিয়ে সেখানে আমিনিকে আমৃত্যু বন্দী রাখার কৃতিত্ব একমাত্র রানী হাসিনার ।সিএমএইচের মত একটি সামরিক হাসপাতালে একজন সাবেক জেনারেল কে বন্দি রাখারও এক মাত্র ক্ষমতা তার ।আর এজন্যই বুঝি উজির আশরাফ দুই দিন আগে বলেছেন,হাসিনার রাজ্যে সব সম্ভব ।সত্যই তাই,হাসিনার রাজ্যে সব সম্ভব । তা না হলে এমন কোন রাজ্য আছে যেখানে প্রতিদিন ১০/১৫ জন লোক পুলিশের গুলিতে মারা যায়,কোথায় নির্বাচনের আগেই সংখ্যা গরিষ্ঠ সদস্য পাশ করে যায়,কোথায় পদ ত্যাগ করলেও সেটা গ্রহন হয়না,সেটা সম্ভব একমাত্র অসম্ভবের দেশ বাংলাদেশ। এসবের জন্য রানী হাসিনা নোবেল কমিটিতে বিবেচিত হবেন বলে আশা করা যায়। তবে সেটা আমার ভাবনার বিষয় নয় ।

আমার ভাবনার বিষয় হল, সম্রাট নেপোলিয়ান সেন্ট হেলেনা থেকে জীবিত ফেরেননি । সম্রাট শাহজাহান মৃত্যু বরন করেন আগ্রা ফোর্টে,আর চার নেতাও নাজিম উদ্দীন রোডের কয়েদ খানাতেই জীবন দেন ।পল্টিবাজ এরশাদ এখন রানী হাসিনার ভোটার বিহীন এমনকি প্রার্থী বিহীন নির্বাচনকে কিছুটা হলেও বৈধতা দেওয়ার শেষ অস্র ।যে এরশাদ ৮৬`এ রানী হাসিনাকে বিরোধী দলে বসিয়েছিল, ৯৬`এ ক্ষমতায় বসিয়েছিল,০৮`এ ক্ষমতায় বসিয়েছিল,এবারও গৃহ পালিত বিরোধীদল হয়ে সহযোগীতা করবে এটাই ছিল স্বাভাবিক প্রত্যাশা ।কিন্তু বলা নেই,কথা নেই হঠাৎ করেই নির্বাচনের মাঠ ত্যাগের ঘোষনা দিলেন ।আর সে কারনে সব চেষ্টা ব্যার্থ হবার পর সিএমএইচ পদ্মতির অবতারনা করা হয়েছে ।এখন এরশাদ পল্টি দিয়ে জীবন বাচাবেন, না চিকিৎসার নামে হত্যা কান্ডের শিকার হবেন সেটাই দেখার বিয়ষ ।





সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৭
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×