somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোরা যে যা বলিস ভাই, আমি নেতা হতে চাই

২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


“হাসনাত”

অটোবায়োগ্রাফ পড়া আমার সারা জীবনের নেশা ।“Government of the people by the people for the people” গণতন্ত্রের এই মহান নীতির আবিষ্কারক আব্রাহাম লিংকনের কিছু বই নিয়ে নড়াচাড়া করতে করতে প্রথম আমি আবিষ্কার করলাম,আমিও নেতা হতে চাই, ঠিক তার মতো ।প্রথম জীবনে তিনি পর পর তিনবার কংগ্রেস নির্বাচনে হেরেছেন ।এমনকি একবার পৌরসভার নির্বাচন করেও জয়ী হতে পারেননি ।তবে প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ঠিকই উৎরে গিয়েছিলেন ।দীর্ঘদিন ধরে চলা উত্তর-দক্ষিন “Civil ware”-এ ভগ্ন প্রায় আমেরিকাকে তিনিই একত্র করেছিলেন ।আমার নেতা হওয়ার পেছনে তিনিই প্রথম আদর্শ ।

হিটলারের ডাইরী গুলো খুব মনযোগ দিয়ে পড়েছি,তার “Main Camp” পড়ে বুঝার চেষ্টা করেছি তার চিন্তা-দর্শন ।কৈশোরের আবেগ দিয়ে বই গুলো পড়ার সময় তার কর্ম,রাজনীতি বা যুদ্ধ সবই যৌক্তিক মনে হয়েছে ।প্রথম বিশ্বযুদ্ধের পরাজিত সৈনিক হিটলার খাবার সংগ্রহের লাইনে দাড়িয়েও স্বপ্ন দেখতেন আবার কিভাবে নিজেদের সংগঠিত করে পরাজয়ের প্রতিশোধ নেওয়া যায় ।একসময় রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে নিজ দেশের প্রভূত উন্নতি সাধন করেন । তার অসম্ভব মনোবল দেখে আমি বিশ্মিত হয়ে ভাবতাম,আমিও যদি আমার দেশটাকে তার দেশের মত উন্নয়ন ঘটাতে পারতাম!

কালমার্কস বা লেনিন বাদ নিয়ে পড়তে গিয়ে তাদের তাদের শ্রেনী সংগ্রাম,বৈজ্ঞানীক সমাজতন্ত্র আর বৈপ্লবিক চিন্তাধারা গুলো খুবই সঠিক মনে হত ।ভাবতাম রাষ্ট্রের মালিকানায় আমরা সবাই অবস্থান অনুযায়ী কাজ করব,রাষ্ট্র আমাদের অবিভাবকত্ব করবে এটাইতো ন্যায্য ।

নেপোলিয়ানের নেতৃত্ব গুন কিংম্বা কাল মানুষদের রাজা নেলসন মানডেলাদের নিয়ে যখন পড়েছি,তখন সত্যিই আমার নেতা হতে ইচ্ছা করত ।দেশীয় শেরে বাংলা আর মাওলানা ভাসানীও আমার প্রেরণার উৎস ছিল ।কিন্তু সমাজতন্ত্র,গণতন্ত্র বা ধনতন্ত্রের কোন ধারাকেই বিশ্বাসে নিয়ে আমি রাজনীতিতে আসতে পারিনি ।আর তাই নেতাও হতে পারিনি ।কারন আমার দুর্বল চরিত্র,পরিবারের প্রতি দায়িত্ব ও মমতাবোধ,সিদ্ধান্ত নেবার আগে অতিমাত্রায় বিচার বিশ্লেষন,এগুলোর সবই আমার নেতা হবার পথে অন্তরায় হয়ে দাড়িয়েছে ।আমি যে নেতা হয়ে ঘড়ের খেয়ে বনের মহিষ তারাব,আমার পরিবারের ভরন-পোষন দেবে কে ?

সম্মানিত পাঠক,গত সপ্তাহের একটি সংবাদ আমাকে নতুন করে ভাবতে শেখাচ্ছে ।সংবাদপত্রে দেখলাম আমাদের সংবিধান তথা দেশ ও জাতিকে উদ্ধার কল্পে যে সব মহান দেশ প্রেমিকেরা ভোটার ও প্রার্থী বিহীন একতরফা নির্বাচনে অংশ নিচ্ছেন,তারা নির্বাচন কমিশনে হলফনামা দিয়েছেন ।সেখান থেকে জানতে পারি গত পাঁচ বছরে আমাদের পূর্ত মন্ত্রী আঃ মান্নানের সম্পদ বেড়েছে আগের তূলনায় ১০৫ গুন ।শ্রদ্ধেয় (যেহেতু শেখ পরিবারের লোক) ফজলে নূর তাপস অসংখ্য ফ্ল্যাট আর প্লটের মালিকতো হয়েছেনই,সেই সাথে মালিক হয়েছেন চা বাগান ও রাবার বাগানের ।হাইব্রিড নেতা হানিফ পাঁচ কোটি টাকায় ৭০ একর জমি কিনেছেন ।পঙ্কজ দেবনাথ দাদার আগে ভাঙ্গা গাড়ী জোটতনা,এখন তিনটি অত্যাধুনিক গাড়ী চালান ।সবাইকে পেছনে ফেলে বরিশালের মাহবুব সাহেব পানি মন্ত্রী থাকা কালে নিজের মাল বাড়িয়েছেন বন্যার পানির মত ।তার জমি বেড়েছে ১৪৩ গুন ।অথচ আলোচিত এই নেতাদের দৃশ্যমান কোন ব্যাবসা নেই যা দিয়ে তারা সুপার-সনিক গতিতে ধনী হয়েছেন । এসব দেখার পর আমার পুরানো স্বপ্ন আবার মাথাচারা দিয়ে উঠেছে ।

হ্যা,এবার আমি সত্যিই নেতা হতে চাই, তবে লিংকন,হিটলার,মান্ডেলা বা ভাসানীর মতো নেতা নয় ।নেতা যদি হতে হয়,নেতা হবো তাপসের মত,মান্নান,হানিফ বা মাহবুবের মতো ।ইসি স্যার প্লিজ তফসিল স্থগিত করেন,আমাকে মনোনয়ন পত্র জমা দেওয়ার সুযোগ দিন,আমার নেতা হওয়া খুব দরকার
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×