এদেশে কিভাবে আপনি আইন কার্যকর করবেন? সেটা কি সম্ভব কখনো!
সড়ক দূর্ঘটনা রোদে সেই আইন তো আরো আগে সম্ভব নয়।
দেশে প্রায় ৩০ লক্ষ ড্রাইভার রয়েছে, একবার শুনুন না তাদের গল্প।
প্রতিটি সড়কে, প্রতিটি ক্ষেত্র বিশেষ চাঁদা গুনতে হয় তাদের। গাড়িতে বসে গল্প করার ছলে জিজ্ঞাসা করে নিতে পারেন, দৈনিক কত দিতে হয় চাঁদা। যা শুনলে নিজের মাথায় ডাব ভেঙ্গে খেতে ইচ্ছে হবে। যদি প্রশ্ন করেন এই চাঁদা গুলো কারা নেয়? তাহলে উত্তর দেখুন আপনার কাছেই আছে।
তার ভিতরে বেচারা ড্রাইভার, শ্রমিক ভাইদেরই বা কি দোষ? তাদের সন্তানকেও দিনভর কষ্ট করে স্কুল/কলেজ/মাদ্রাসায় পড়াচ্ছেন, স্বপ্ন দেখছেন সন্তানকে নিয়ে।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



