somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

Mohammad Israfil
ইতিহাস পড়তে ভালোবাসি। তবে কাজ করি টেকনোলজি নিয়ে। যাইহোক পড়তে যখন ভালোবাসি তখন লেখালেখি করি যা জানি তাই নিয়ে। পরিচয় দেওয়ার মত অমুক তমুক ব্যক্তি নয় আমি।যদি ভূল করি, জেনা বা না জেনে। ক্ষমা প্রার্থী আমি আপনার কাছে।

বঙ্গবন্ধুর বিদেহী আত্মা কার কাছে ন্যায়বিচার চাইবে?

১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১. আগষ্ট মাস শোকের মাস। ইতিহাসের এই হত্যাকান্ডের দীর্ঘ কয়েক যুগ পর আওয়ামী লীগ এর জন্য জাসদকে দায়ী করেছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ স্পষ্টতঃ বলেছেন ’জাসদের তৎপরতার কারনেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে’। কিন্তু আসলেই কি বঙ্গবন্ধু হত্যার জন্য জাসদ একা দায়ী? অন্য করো কি এতে কোন দায় নেই?

২. ’৭৫-এর ১৫ই আগষ্ট বিশ্বাসঘাতকরা সপরিবারে নিমর্মভাবে বঙ্গবন্ধুকে হত্যার পর আওয়ামীলীগের তৎকালীন মন্ত্রী খন্দকার মোশতাকসহ বাকশালের ১৯জন মন্ত্রী তখন তাদের নেতার লাশের উপর দিয়েই আনন্দচিত্তে মন্ত্রীত্বের শপথ গ্রহন করেছিল। তাদের মধ্যে একজনও আজ পর্যন্ত বিচারের মুখোমুখি হয়নি কেন? বঙ্গবন্ধু হত্যার নিমর্ম ট্রাজেডির সেন্টিমেন্টকে রাজনৈতিক অপব্যবহার করে ক্ষমতায় যাওয়া ও ক্ষমতায় টিকে থাকার কৌশল হিসাবে ব্যবহার করেছে তার দল। কিন্তু সত্যিই কি বঙ্গবন্ধু তার হত্যার ন্যায়বিচার পেয়েছেন? বিশ্বাসঘাতকরা কি তাদের জীবদ্দশায় কখনও শাস্তির মুখোমুখি হবে?

৩. ’৭৫-এর ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যার সময় খন্দকার মোশতাকের শপথ পরিচালনা করেন এইচ টি ইমাম। অথচ তিনিই আজ বঙ্গবন্ধু কন্যার গুরুত্বপুর্ন উপদেষ্টা!

৪. ’৭৫-এর ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যার সময় সেনাবাহিনী প্রধান ছিলেন জেনারেল শফিউল্লাহ। অথচ স্বয়ং বঙ্গবন্ধু কন্যা তাকে এমপি বানায়!

৫. ’৭৫-এর ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যার সময় বিমানবাহিনী প্রধান ছিলেন এ কে খন্দকার। অথচ স্বয়ং বঙ্গবন্ধু কন্যা তাকে পরিকল্পনা মন্ত্রী বানায়!

৬. ’৭৫-এর ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যার সময় রক্ষীবাহিনী প্রধান ছিলেন তোফায়েল আহমেদ। অথচ তিনিই আজ বঙ্গবন্ধু কন্যার সিনিয়র মন্ত্রী!

৭. বঙ্গবন্ধুকে প্রকাশ্য হত্যার হুমকি দিয়ে তার পিঠের চামড়া দিয়ে ডুগডুগি বাঁজানোর ঘোষনাদাতা মতিয়া চৌধুরী আজ স্বয়ং বঙ্গবন্ধু কন্যার সবচেয়ে বিশ্বস্ত মন্ত্রী!

৮. বঙ্গবন্ধু হত্যার পর কর্নেল তাহের বলেছিলেন ’উচিৎ ছিল বঙ্গবন্ধুর লাশ বঙ্গোপসাগরে ফেলে দেয়া’। অথচ সেই কর্নেল তাহেরই আজকের আওয়ামী লীগের বিশাল অনুপ্রেরণার উৎস!

৯. বঙ্গবন্ধু হত্যার পর ট্যাংকের উপর জুতা হাতে নিয়ে প্রকাশ্য উল্লাসকারী হাসানুল হক ইনু আজকে বঙ্গবন্ধু কন্যার লাঠিয়াল মন্ত্রী!

১০. বঙ্গবন্ধুকে প্রকৃত ভালোবাসতে হলে তার গুপ্ত ঘাতকদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। এই মানুষটিরও নিজের জন্য ন্যায়বিচার চাওয়ার অধিকার রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, বঙ্গবন্ধুর বিদেহী আত্মা কার কাছে ন্যায়বিচার চাইবে?

লেখক- ডক্টর তুহিন মালিক
আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ
আমি দুঃখিত অন্যের লেখা ব্লগে প্রকাশ করার জন্য। তবে আমি আশা করি প্রতিটি মানুষের সত্য ইতিহাস জানা উচিত। তাই ব্লগে শেয়ার করে দিলাম।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

লিখেছেন নতুন নকিব, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৩৬

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

USB Charger এর ভেতরে লুকানো ক্যামেরার ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

ভ্রমণ মানেই নতুন জায়গা দেখা, প্রিয়জনের সাথে সময় কাটানো... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের সেই মানুষগুলো কোথায় গেলো

লিখেছেন অর্ক, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৬



স্বাধীনতা পরবর্তী, পচাত্তর পরবর্তী সময়ের ঘটনা। পচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। ক্যু হয়েছে দেশে। সামরিক বাহিনীতে সংঘাত। বহু সদস্য হতাহত। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল... ...বাকিটুকু পড়ুন

ভুটান ও বাক স্বাধীনতা!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪৪

ভুটানের নাগরিকদের জন্য দেশটির সরকার সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা নিশ্চিত করেছে, যা দেশটির "গ্রস ন্যাশনাল হ্যাপিনেস" (GNH) দর্শনের মূল ভিত্তি। ভুটানের সাধারণ মানুষ মূলত যে সমস্ত... ...বাকিটুকু পড়ুন

ঝাঝা

লিখেছেন রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬



বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ক্যাশলেস সোসাইটি এর জন্য কি পারফেক্ট?

লিখেছেন নাহল তরকারি, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৪০



এটা বাংলা কিউ আর কোড। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাবসায়ীদের বাংলা কিউ আর কোড বাধ্যতামূলক করেছেনভ এটার ভালো দিক ও খারাপ দিক দুইটাই আছে। বাংলাদেশের সিস্টেম, কারিগরি দক্ষতা,... ...বাকিটুকু পড়ুন

×