somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১
অপরাধ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি পাশাপাশি সামাজিক মাধ্যমে এবং ব্লগে টুকটাক লেখার চেষ্টা করছি।

পান্তা-ইলিশের সংস্কৃতি!!!

০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




একটা সময় এদেশের অর্থনীতি ছিলো পুরোপুরি কৃষিভিত্তিক, জিডিপির পুরোটাই প্রায় কৃষি থেকে আসত। তখন এদেশের শ্রমবাজার বলতে কৃষক, ক্ষেতমজুর,বর্গাচাষীই ছিলো আজকের মত শিল্প শ্রমিক কিংবা গার্মেন্টস শ্রমিক ছিলো না। আর এদের নিয়ন্ত্রক ছিলো জমিদার, জোতদার যাদের কুকর্মে সন্তুষ্ট হয়ে ইংরেজরা তাদেরকে আদর স্নেহ করে মাঝে মাঝে স্যার,নাইটহুড, নওয়াব, খানবাহাদুর, রায়বাহাদুর উপাধিও দিত কারন শোষণ ব্যবস্থা টিকিয়ে রাখার স্বার্থে এদের খুব দরকার।

এবার আসি মূল কথায় তখনকার দিনে এসব শ্রমিক মজুরদের সারাদিন খাটিয়ে সন্ধা হলে কিছু পয়সা দিত যা দিয়ে বাজার থেকে মোটা চাল কেনার পর কিছু থাকলে ঐটা দিয়ে অন্যান্য আনুসঙ্গিক জিনিসপাতি কিনে চাষাভূষারা রাতের বেলায় বাড়ি ফিরত। আর চাষাদের বউরা তাদের রাতের বেলা রান্না করে খাওয়াতো এবং কিছু পরেরদিন খাওয়ার জন্য রেখে দিত কারন সকাল ভোরে উঠে যখন কাজে যাবে তখন তো কিছু খেয়ে যেতে হবে। আর তখনকার দিনে যেহেতু ফ্রিজ ছিলো না তাই ভাতে পানি দিয়ে সংরক্ষণ করা ছাড়া আর কোন উপায় ছিলো না, যেটাকে আমরা পান্তা ভাত বলে উৎসব করি!!! আর সকালে ফজরের আগে উঠে একজন মজুর পোড়া মরিচ, পেঁয়াজ দিয়ে খাওয়াদাওয়া করে যখন কাজে যেতেন তখন সেটা উৎসব ছিলো না কিংবা আবহমান বাঙালীর সংস্কৃতিও ছিলোনা। পান্তা খাওয়াকে বাঙালির সংস্কৃতি না বলে শোষণের চিহ্ন বলা উত্তম

এবার আসি মূল কথায় তখনকার দিনে এসব শ্রমিক মজুরদের সারাদিন খাটিয়ে সন্ধা হলে কিছু পয়সা দিত যা দিয়ে বাজার থেকে মোটা চাল কেনার পর কিছু থাকলে ঐটা দিয়ে অন্যান্য আনুসঙ্গিক জিনিসপাতি কিনে চাষাভূষারা রাতের বেলায় বাড়ি ফিরত। আর চাষাদের বউরা তাদের রাতের বেলা রান্না করে খাওয়াতো এবং কিছু পরেরদিন খাওয়ার জন্য রেখে দিত কারন সকাল ভোরে উঠে যখন কাজে যাবে তখন তো কিছু খেয়ে যেতে হবে। আর তখনকার দিনে যেহেতু ফ্রিজ ছিলো না তাই ভাতে পানি দিয়ে সংরক্ষণ করা ছাড়া আর কোন উপায় ছিলো না, যেটাকে আমরা পান্তা ভাত বলে উৎসব করি!!! আর সকালে ফজরের আগে উঠে একজন মজুর পোড়া মরিচ, পেঁয়াজ দি
ইলিশের ব্যাপারটা আসছে অনেক পরে, বিষয়টা পুরোপুরি বানিজ্যিক হিসেবনিকেশ দ্বারা চালিত। পহেলা বৈশাখে কোন গরিবকে কিংবা মধ্যবিত্তকে কোনদিন ইলিশ কিনে খেতে দেখেছেন?? আমি বলব না!! কারন পহেলা বৈশাখে ইলিশের বাজার আগুন থাকে যেখানে মধ্যবিত্তদের এক্সেস অসম্ভব তাছাড়া ব্যাংক ডাকাতি কিংবা লুটপাটের টাকা যখন ইলিশের বাজারে অনুপ্রবেশ করে তখন বিষয়টা আর সাধারণের সংস্কৃতির নাগালের বাইরে চলে যায়। ইলিশের সংস্কৃতি এলিটদের সংস্কৃতি এটা কোনভাবেই বাঙালির সংস্কৃতি না। আমার বাড়ি মেঘনার কোলঘেষেই, আমি জানি ফেব্রুয়ারি থেকে শুরু করে মার্চ কিংবা এপ্রিল পর্যন্ত ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা চলে যেটাকে আমরা বলি অভিযান !! কারণ এসময় নদীতে প্রায় অধিকাংশ ইলিশের সাইজ ২৩ সে.মি. এর নিচে থাকে যা ঝটকা বলে পরিচিত আর এখন যেহেতু সংরক্ষণ এর সুযোগ আছে তাই ফ্রিজিং করে পহেলা বৈশাখ পর্যন্ত খাওয়া যায় কিন্তু যে আবহমান বাংলার সংস্কৃতি বলে পান্তা ইলিশ খাওয়ানো হচ্ছে ঐ আবহমান বাংলায় ত কোন ফ্রিজ ছিলো না তখন পহেলা বৈশাখে বাঙালি এতো ইলিশ কই পেতো!!!?

সকাল বেলা যারা পান্তা ইলিশ দিয়ে দিন শুরু করে তাদের অনেকেরই সন্ধা হলে লালপানি লাগে পান্তা ইলিশ হজম করতে!!!! কারণ সারাবছর বাঙালি সংস্কৃতির বাইরে থেকে হঠাৎ করে একদিন বাঙালি সংস্কৃতি পালন করলে ডাইজেস্ট সমস্যা হওয়াটা অস্বাভাবিক নয়!!!সারাদিন বাঙালি সংস্কৃতি পালন করে ক্লান্ত শ্রান্ত হয়ে সন্ধা বেলা রিফ্রেশমেন্ট এর জন্য ৫ স্টার হোটেলে লালনীল বাতির নিচে আইটেম গানের তালে শরীরটা না দোলাতে পারলে পহেলা বৈশাখ বড্ড বেশি পানসে হয়ে যায়,ওহ্ ডিজগাস্টিং ব্লাডি বেঙ্গলি কালচার ! একটু পর যখন নাচতে নাচতে ক্লান্ত তখন একটু ভোদকা, শ্যাম্পেইন, রেডওয়াইন, কিংবা হোইস্কি হলে সংস্কৃতিটা আরেকটু ভালোমতো পালন করা যায়!!!
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৫১
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

×