somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১
অপরাধ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি পাশাপাশি সামাজিক মাধ্যমে এবং ব্লগে টুকটাক লেখার চেষ্টা করছি।

হুমায়ুন আজাদঃ ছিলেন বাংলা সাহিত্যের সবচেয়ে শক্তিশালী এবং সাহসী লেখক

১২ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছোটবেলা থেকেই পায়ুসৈনিকদের বিভিন্ন ধর্মীয় নৈশ সার্কাস পার্টিগুলোতে হুমায়ুন আজাদ সম্পর্কে প্রচুর কুৎসা শুনতে শুনতে বড় হয়েছি, কারণ হিসেবে ঐসব অনুর্বর মস্তিষ্কের ভাঁড়গুলো ব্যাখ্যা করতো উনি যৌনতা, নারী, ধর্ম, এবং ধর্মান্ধ ছাগুদের নিয়ে লেখতেন এজন্য নিন্দনীয়। কিন্তু কখনোই ওনাকে সরাসরি পড়ার সুযোগ হয়নি, তাই সবসময়ই ওনাকে একজন খারাপ লোক হিসেবেই জানতাম। এমনকি আমি বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠদানে অযোগ্য, স্থুল মস্তিষ্কের যেসব নিম্নরুচিসম্পন্ন এবং অশিক্ষিত শিক্ষকদের পেয়েছি যারা কিনা সর্বোচ্চ গ্রামের কোন ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক হওয়ার মতো যোগ্যতা রাখেন, তারাও দেখতাম হুমায়ুন আজাদকে নিয়ে প্রচুর সমালোচনা করতো।

এই বিখ্যাত "খারাপ" লোকটাকে প্রথম জানার সুযোগ হয় ওনার বিখ্যাত গ্রন্থ "নারী" পাঠের মাধ্যমে, তখন আমি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করার জন্য ঢাকায় আসছি, আমার পাশের রুমেই থাকতো বন্ধু মাহাথির মোহাম্মদ, ও দেখতাম প্রচুর বই পড়তো, তখন ওর কাছ থেকে আনু মোহাম্মদ স্যারের কয়েকটা বই নিয়ে পড়েছি আর আমার পড়ার আগ্রহ দেখে একদিন নারী পড়তে দিলো। এভাবেই শুরু হয় ওনার প্রতি ভালোবাসা, ভালোলাগা এবং মুগ্ধতা। এই বইটা পড়ার পর ওনার প্রতি প্রচন্ড রকমের মুগ্ধতা কাজ করা শুরু হয়। এর পর যে বইটা পড়ার সুযোগ হয় সেটা হলো "মাতাল তরনী" এই বইটি পড়ার পর তো আমার চিন্তার জগৎ অনেকটুকুই বদলে যায়। আস্তে আস্তে সবকিছু বুঝতে শিখি, কেন ওনাকে নিয়ে ধর্মান্ধ জঙ্গিগুলোর এতো ভীতি। তারপর এক এক করে ওনার প্রায় সমস্ত বই' ই একাধিক বার করে পড়ার সৌভাগ্য হয়।

বাংলা সাহিত্যে ওনার মতো এতটা স্পষ্টবাদী আর কেউ ছিলেন না। ওনি যেভাবে ধর্মান্ধ জঙ্গিগুষ্টি এবং সর্বশক্তিমান ক্ষমতসীনদের রক্তচক্ষুর উপেক্ষা করে সত্য উচ্চারণ করে গেছেন, এভাবে আর কেউ বলেননি। ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই পবিত্র উপত্যকা জুড়ে যেখানে সকাল থেকে সন্ধা অবধি মরুভূমি, উট, খুর্মা খেজুর, প্রাগৈতিহাসিকতা এবং আদিমতার স্তুতি ও শ্লোক গাওয়া হয়, সেখানে কেউ যুক্তি আর মুক্তচিন্তার আলো হাতে এগিয়ে আসলে তার জন্য এই বঙ্গস্থানে সবসময়ই আসমানী চাপাতি প্রস্তুত থাকে! ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারী এমনিই আসমানী রামদা আর চাপাতির আঘাতে গুরুতর আহত হয়ে জার্মানিতে চিকিৎসা নিতে গিয়েছিলেন, সুস্থও হয়েছিলেনও বটে কিন্তু ঐবছরেরই ১২ আগস্ট নিজ ফ্ল্যাটে হার্ট অ্যাটাক করে মারা যান, বাংলা সাহিত্যে হারায় তার সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রকে।

তাঁর ভাষার প্রয়োগ, উপমার ব্যবহার একেবারেই আলাদা, মনস্বিতার দ্যুতিতে প্রোজ্জ্বল। তার মতো এতটা শক্তিশালী ভাষা কেউ ব্যবহার করেন নি, আততায়ীর চাপাতির বিরুদ্ধে ওনার কলম সবসময়ই মহাবিস্ফোরণ ঘটিয়েছে। শব্দের আঘাতে ধর্মান্ধ ছাগুদের বুক কেঁপে ওঠেছে বারবার। স্বরবর্ণ আর ব্যাঞ্জনবর্ণের শৈল্পিক ব্যবহারে তৈরি হয়েছে বাংলা সাহিত্যের অসংখ্য কালজয়ী সব উপাখ্যান, যেগুলো মুগ্ধতা ছড়িয়ে যাবে হাজার হাজার বছর ধরে।

ওনার প্রতিটা লেখাই আমার প্রিয়, এর মধ্যে খুবই প্রিয় ওনার কিছু লাইন......
“ আমি জানি ,ভালো করেই জানি, কিছু অপেক্ষা করে নেই আমার জন্যে; কোনো বিস্মৃতির অতল জলধারা,কোনো প্রেতলোক,কোনো পুনরুথ্থান,কোনো বিচারক,কোনো স্বর্গ, কোনো নরক; আমি আছি ,আমি থাকবো না ,মিশে যাবো ,অপরিচিত হয়ে যাবো,জানবো না আমি ছিলাম । নিরর্থক সব পুণ্যশ্লোক,তাৎপযহীন সমস্ত প্রার্থনা, হাস্যকর উদ্ধত সমাধি; মৃত্যুর পর যে-কোনো জায়গায়ই আমি পড়ে থাকতে পারি-,জঙ্গলে,জলাভূমিতে,পথের পাশে,পাহাড়ের চূড়োয়,নদীতে মরুভুমিতে, তুষার স্তুপে । চলে যাওয়ার পর কিছু চাই না আমি,দেহ বা দ্রাক্ষা,ওষ্ঠ বা অমৃত,বা অমরতা"

শ্রদ্ধেয় হুমায়ুন আজাদ এর প্রয়াণ দিবসে তার প্রতি অনেক অনেক শ্রদ্ধা আর ভালোবাসা রইলো❤️❤ আপনি আমাদের মাঝে হাজার হাজার বছর ধরে আলে ছড়াবেন আপনার লেখার মাধ্যমে।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:১০
১১টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

×