অনেকদিন ধরিয়া দেখিব দেখিব করিয়াও দেখা হইতেছিল না। অবশেষে শুরু করিলাম এবং যতই দেখিতেছি ততই মুগ্ধ হইতেছি। শুধুমাত্র হূমায়ুন আহমেদ এর নাটক বলেই নয় এখানকার কলাকুশলীরাও যথেষ্টই মনোরঞ্জন করিয়াছে। আর করিবেইবা না কেন,,, আবুল হায়াত, আলী যাকের,আবুল খায়ের, জাহিদ হাসান,সুবর্না মোস্তফা, ফারুক আহমেদ ও আসাদুজ্জামান নূরের মত বস বস লোকেরা যখন অভিনয় করে এবং নাটকটি যদি হূমায়ুন আহমেদ হয় তাহলে আশংকা করা নেহাত বোকামি ভিন্ন কিছু নয়।।
,
নাটকটি মনে ধরিবার আরও একখানা কারণ রহিয়াছে, তাহা হইল এখানে দর্শকদিগকে কাতুকুতু দিয়া হাসাইবার কোনো উপকরন খূঁজ মেলা ভার।।
এখানে অনুপস্থিত রহিয়াছে নাট্যাভিনেতাদের অতি অভিনয়,,অতি প্রকাশ,,বেশি কথা বলা,, প্রয়োজনের তুলনায় জোরে সংলাপ বলা,,চাপাবাজি,, ভন্ডামি।। যাহা বর্তমান যুগের নাটকে অতিমাত্রায় লক্ষনীয়।।
,
বর্তমান যুগের অভিনেতার সম্বন্ধে চিত্রনায়ক রিয়াজের উক্তিটিই সবিশেষ প্রণিধানযোগ্য --"" ইহাদিগের মধ্যে প্রতিভার কোনো অভাব নেই কিন্তু অভিনয়ের চেয়ে ইহাদের নিজেকে প্রকাশেই মনোযোগ বেশি। """


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

