somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিশুদের স্কুলপাঠ্যে যৌন শিক্ষাঃ এটা কি আসলেই সুড়সুড়িমূলক?

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

http://www.priyo.com/2014/07/23/88422.html

আমার কাছে কিন্তু ব্যাপারটা একদমই সুড়সুড়ির মনে হয়নি। সুড়সুড়ির বই দরকার হলে এই সহজলভ্যতার যুগে ছেলেমেয়েরা এমনিতেই যোগাড় করে নিতে পারে। যখন সহজলভ্যতা ছিল না তখনও কিন্তু অসুবিধে হয়নি। অনেকের সংগ্রহেই এসব বই ছিল। বরং এমনও কিছু বই পাওয়া যেত; এবং সেগুলো এত অল্পবয়সীদের সংগ্রহে ছিল শুনে কিছুটা অবাকই হতে হয়েছে।
আর আমাদের যাদের এরকম সুযোগ হয়নি, তারাও কিন্তু ভেতর ভেতর একটা চেষ্টা করেছি। আমার বাবা বেশ বই পড়তেন। সেই বইয়ের একটিতে লেখা ছিল, “ভোরের দিকে উঠে পড়ল আহমদ মুসা, ডোনাও তার কাপড় ঠিকঠাক করে নিয়েছিল”। কিছুই নেই সেখানে। তবুও বারবার পড়তে ইচ্ছে করত লাইনটা।
যৌনতা খুব সহজাত প্রবৃত্তি। শিশু বয়স থেকেই আমাদের অজান্তেই, আমাদের মাঝে একটা Silent Sexual desire থাকে। তবে বয়স ভেদে সে desire এর ধরন আলাদা। এ বিষয়ে মনোবিজ্ঞানী সিগমণ্ড ফ্রয়েডের বয়স ভিত্তিক সুস্পষ্ট ব্যাখ্যা আছে। কিন্তু আমাদের দেশে আমরা খুব লুকোছাপা করি এইসব নিয়ে। ‘আমার কোন যৌন অনুভূতি নেই’ এটাই যেন খুব ভাল ব্যাপার আর যাদের আছে তারা ভীষণ খারাপ ছেলেমেয়ে।
আমার পরিবারও এই ধারণার ব্যাতিক্রম ছিল না। তার ফলাফল হিসেবে আমার বড় হওয়ার সময়টাতে আমি কিছুটা বিভ্রান্ত হয়ে গেলাম। ভাবলাম, আমার নিশ্চয় কোন কঠিন অসুখ করেছে আর এ অসুখে আমি নিশ্চিত মারা যাব। কাঁদতে কাঁদতে যখন মাকে গিয়ে বললাম, আমার এত বড় অসুখ জেনেও মা দেখি আর হাসি থামাতে পারল না। স্কুলেও দেখেছি অনেক মেয়েকেই বেকায়দায় পড়তে। আগে থেকে যদি এরকম বিষয়ে ধারণা থাকে তাহলে পাবলিক প্লেসে আর হয়ত মেয়েগুলো ভয় পায় না, বিভ্রান্ত হয় না। তাছাড়া অনেক মেয়েদের পরিবারে মা থাকে না, ছেলেদের পরিবারে বাবা থাকে না, তাদের জন্য জানার ব্যাপারটি কিন্তু তখন খুব অসুবিধের হয়।
আমার ক্ষেত্রে মনে হয়েছে এটি খুব ভাল উদ্যোগ। তবে ভাষার ব্যাপারে আরেকটু সতর্ক আর সাবধান হওয়া যেত। নিশ্চয় প্রজনন স্বাস্থ্য এবং চাইল্ড সাইকোলজি নিয়ে যারা কাজ করেন তাদের পরামর্শ নিয়ে বইটি আরও ভাল করা যেতে পারে।
আমার জ্ঞান কম। তবুও যা মনে এল বললাম। এখনও মা হয়নি। তবে হলে, আমার বাচ্চাদের নিশ্চয়ই আগে থেকে ধারণা দিয়ে রাখব। কারণ আমি চাইনা আমার মেয়েটা খুব ভয় পেয়ে কাঁদতে কাঁদতে এসে বলুক মা আমার বোধহয় কঠিন অসুখ করেছে আর আমি শিগগির মারা যাব।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৩
১১টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

×