আমরা অসুস্থ হয়ে গেছি। আমাদের মস্তিষ্ক আর কাজ করছে না। মস্তিষ্ক বিহীন লোক ত উন্মাদের সমতুল্য। ঠিকই আমরা উন্মাদ হয়ে গেছি। টাকার নেশায় আমাদের পেয়ে বসেছে। গ্রন্থাগার একটি জাতির মস্তিষ্ক স্বরূপ। আর আমরা সেই গ্রন্থাগারকে ধ্বংস করে দিতে প্রবৃত্ত হয়েছি। যে গ্রন্থাগারে ছিল বহুভাষাবিদ্ ড. মুহাম্মদ শহীদুল্লাহ্-র নিত্য পদচারণা, যে গ্রন্থাগারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এসে ধন্য করেছিলেন, যে গ্রন্থাগার চলতি সরকার ৯৩টি প্রাচীন ঐতিহ্যবাহী-র একটি বলে ঘোষণা করেছে, যে গ্রন্থাগারের বিশাল গ্রন্থরাশি স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিণী লুট করেছে, আজ সেই গ্রন্থাগারটি ধ্বংস করে দিয়ে সেখানে বিশাল বাণিজ্যিক ভবন ও মার্কেট করার অপপ্রয়াসে সেটির ট্রাস্টি বোর্ডের গাঁজাখোরেরা মত্ত হয়ে উঠেছে। সেটি হল খোদ ঢাকার বুকে পাটুয়াটুলীতে অবস্থিত ব্রাম্মসমাজের রামমোহন রায় পাঠাগার। যে রামমোহন রায় নিজের জীবনকে বাজী রেখে সতীদাহ প্রথা রোধ করেছিলেন। আসুন, নিজেদের অস্থিত্বের স্বার্থেই সরকারকে প্রবুদ্ধ করি যাতে সরকার মহোদয় এই প্রাচীন স্মৃতি রক্ষা করে এটিকে পুনরায় বিশাল গ্রন্থাগারের রূপ দিয়ে জাতির মস্তিষ্ককে সচল রাখার পথে সহায়তা করেন।
আলোচিত ব্লগ
আজ সশস্ত্র বাহিনী দিবস।

আজ সশস্ত্র বাহিনী দিবস। দিনটি আমার কাছে শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়; বরং অনেক স্মৃতি, আবেগ, শ্রদ্ধা আর একটি অপূর্ণ স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে।
আমার পরিবারের অনেকেই সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত... ...বাকিটুকু পড়ুন
জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...
যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন
নাহিদের প্রশ্নফাঁস, দীপু মনির অটোপাস, আমাদের দীর্ঘশ্বাস

বাংলাদেশে ২০০৯- ২০২৪ সালের মধ্যে কোন শিক্ষামন্ত্রীর আমলে সবচেয়ে বেশি প্রশ্নফাঁস হয়েছে? ছাত্রসমাজ একবাক্যে বলবে, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর জন্য তাকে কি কোনো জবাবদিহির আওতায় আনা হয়েছে,... ...বাকিটুকু পড়ুন
টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।