অবশেষে গত ২৩শে মে রোজ বুধবার সেই ফাটাফাটি ঘটনাটি ঘইটা গেল। আমি আমার ছোটবেলার খেলার সাথী শাম্মীকে বিয়া কইরা ফালাইলাম। প্রথমে কোর্ট-কাচারী এলাকায় উকিল ঠিক কইরা রাখছিলাম বিয়ে করার জন্য। সকাল বেলা সবকিছু ঠিকঠাক ছিল। রিকশা থেকে নাইমা যেইনা উকিলের চেম্বারে ঢুকমু অমনি ওর খালাতো ভাইয়ের সাথে দেখা। আমাদের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় ছিল । তাই ওর খালাতো ভাই বুঝতে পারেনি যে আমি ওর সাথে আছি। খালাতো ভাই ওরে জিগাইল ও কই যায়? ও বলল ফুফুর বাসায় যাই। কিন্তু উকিলের চেম্বারে ঢুকতে গিয়া ঘটল বিপত্তি!!!!!!!!!!! ও কিছুতেই উকিলের চেম্বারে ঢুকবে না। ও বলল আমার খালাত ভাই বাসায় খোঁজ নিবে যে আমি কোথায় গেছি। আমার পক্ষে আজ এখানে বিয়ে করা সম্ভব না। আমি রিকশা নিয়ে বাসায় চলে যাই, আরেকদিন বিয়ে করা যাবে। আমি বললাম দেখ- বন্ধু-বান্ধবের সামনে আমারে ছোট কইর না। সবারে এইখানে আইতে কইছি!!!! সে বলল-আমি রিকশা নিয়ে বাসায় চলে যাচ্ছি। আমি বললাম কিছু হবে না, উকিলের চেম্বারে বেশিক্ষণ লাগবে না। সে বলল-সম্ভয় নয়। সে ওলরেডি রিকশা নিয়ে যাওয়া শুরু করল। আমি দেখি এযে মান-ইজ্জতের মামলা!!!!!!!!! জুরাইন এলাকায় এক কাজীর ফোন নাম্বার মোবাইল থেকে বের করে দিলাম কল। কাজী কইল সমস্যা নাই আমার কাছে আইসা পরেন সাক্ষী-সাবুদ সহ। সাথে সাথে আমার ডার্লিং রে দিলাম ফোন। কইলাম জান, কোর্টে বিয়া না করতে পারলে চল এক কাজী অফিসে যাই। সে বলল-সমস্যা নাই, তাইলে আমি বাসায় না গিয়া যাত্রাবাড়ী দাড়াই। আমি বললাম তুমি তাইলে দাঁড়াও আমি আসছি। যারা বিয়েতে সাক্ষী থাকার কথা ছিল তাদের মধ্যে একজন বন্ধু কামাল ইতিমধ্যে কোর্টে উপস্থিত!!! ওর মটরবাইক ছিল। আমি বললাম দোস্ত সময় নাই, চল পাত্রী রাস্তায় দাড়ায়য়া আছে। আমি আর শাম্মী রিকশা নিলাম। সাক্ষীদের কল করে দিলাম কোর্টে না এসে জুরাইন কাজী অফিসে চলে আসতে। তার পর কি হল!!!!!!!!!!!!!!!!!!!! তারপর এখন আমরা সফল স্বামী-স্ত্রী। আমাদের জন্য খাস দিলে দোয়া কইরেন যাতে সুখি হইবার পারি।
মাইয়া খালি বিয়া করতে কয়!!!!!!!!!!!!!!!! (পার্ট-২)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২৮টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।