সোনা জয়ের পথে আরেকধাপ এগিয়ে বাংলাদেশ
২৫ শে নভেম্বর, ২০১০ রাত ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এশিয়ান গেমস ক্রিকেটে সোনা জয়ের প্রত্যাশা নিয়েই চীনে গিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। মালয়েশিয়ার বিপক্ষে সহজ জয়ে সেমিফাইনালে উঠলেও সেখানে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় শ্রীলঙ্কা। কিন্তু সেই বাধা পেরোতেও খুব বেশি কষ্ট হয়নি আশরাফুলদের। শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে হারিয়ে তাঁরা পৌঁছে গেছেন এশিয়ান গেমস ক্রিকেট ইভেন্টের ফাইনালে।
টসে জিতে ব্যাট করতে পারলেই বেশি সুবিধা পাওয়া যাবে বলে মনে করেছিলেন বাংলাদেশের অধিনায়ক আশরাফুল। কিন্তু ভাগ্য তাঁর সহায় হয়নি। প্রথমে বল হাতেই মাঠে নামতে হয় বাংলাদেশকে। কিন্তু মোহাম্মদ সোহরাওয়ার্দী আর শাহাদাতের অসাধারণ বোলিংয়ে লঙ্কানদের ২০ ওভারে মাত্র ১০১ রানেই গুটিয়ে দেয় বাংলাদেশ। শাহাদাত তিন উইকেট আর সোহরাওয়ার্দী চারটি উইকেট নেন।
১০২ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ফয়সাল হোসেনের ২৪ বলে ৩৩ ও মোহাম্মদ আশরাফুলের ১৫ বলে ১৮ রানের সুবাদে জয়ের অনেক কাছাকাছি পৌঁছে যায় বাংলাদেশ। পরে মোহাম্মদ নাইম ইসলামের ৩৪ বলে ২৫ রানের সাবধানী ইনিংসটির ফলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন