
ইন্টারনেটে সবচেয়ে বড় উন্মুক্ত ছবির ভান্ডার উইকিমিডিয়া কমন্স, যা উইকিমিডিয়া ফাউন্ডেশন পরিচালিত মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার একটি সহ-প্রকল্প। বর্তমানে এখানে রয়েছে পাঁচ কোটি ২১ লাখের অধিক মুক্ত ব্যবহারযোগ্য ছবি এবং মিডিয়া ফাইল। প্রতিদিন যুক্ত হচ্ছে প্রায় হাজারের বেশি নতুন ছবি। মূলত প্রতিবছরের এসকল ছবি থেকে বছরভিত্তিক সেরা ছবির তালিকা প্রকাশ করাই এই প্রতিযোগিতার উদ্দেশ্য। চলতি বছর ত্রয়োদশবারের মতো উইকিমিডিয়ার বার্ষিক এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালের ২৬ মার্চ, উইকিমিডিয়া কমন্স ২০১৮ সালের নির্বাচিত ছবির তালিকা প্রকাশ করে
এবছর উইকিমিডিয়া কমন্সের ‘পিকচার অব দ্য ইয়ার ২০১৮’ প্রতিযোগিতায় ৪৩৯ জনের ভোটে নির্বাচিত হয়েছে জেসন ওয়াইনগার্টের (২০১৬ সালে) মার্কিন যুক্তরাষ্ট্রের মিনিওলা, কানসাসের ঘূর্ণিঝড়ের ছবি (w.wiki/3iX)। ছবিটি মূলত দুটি ক্রমে তোলা আটটি স্বতন্ত্র ছবির সমন্বয়ে তৈরি।

৩৬১ জনের ভোটে দ্বিতীয় হয়েছে ডেভিড গুবলারের চিলি সান পেড্রো এবং অ্যাসকোটান থেকে নেয়া বলিভিয়ার একটি ট্রেনের ছবি (w.wiki/3iY) এবং তৃতীয় হয়েছে ৩৫৬ জনের ভোটে ড্যানিয়েলা রাপভার তুষারপাতে সৃষ্টি হওয়া বুদ্বুদের ছবি (w.wiki/3ia)।

চলতি বছর মোট ৯৬৩টি ছবির মধ্যে থেকে ১২টি ছবি (Commons
উইকিমিডিয়া ফাউন্ডেশন পরিচালিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ সকলের জন্য উন্মুক্ত থাকে। বার্ষিক এই প্রতিযোগিতার পাশাপাশি উইকিমিডিয়া কমন্সে নিয়মিতভাবে “নির্বাচিত চিত্র” নির্বাচন করা হয়ে থাকে। উইকিমিডিয়া ফাউন্ডেশন প্রতিবছর এছাড়াও আরো দুইটি আন্তর্জাতিক ছবি প্রতিযোগিতার আয়োজন করে থাকে। সেগুলো হল উইকি লাভস মনুমেন্টস ওবং উইকি লাভস আর্থ। সবগুলো প্রতিযোগিতায় যে কারো অংশগ্রহণের সুযোগ রয়েছে।
মহীন রীয়াদ
উইকিমিডিয়া কমন্স বছরের নির্বাচিত ছবি কমিটি ও উইকিমিডিয়া কমন্সের প্রশাসক
তথ্যসূত্র:
১. Picture of the Year/2018
২. Picture of the Year 2018/Results
৩. Picture of the Year 2018/Committee
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



