কবিতা-১
আজ মনের জমিনে দারুণ বৃষ্টি হোক,
নগরীর মতো নাগরিক মন হোক প্লাবিত,
প্লাবনের হোক মহাকালীন স্রোত,
তারপর ধুয়ে-মুছে যাক সমস্ত পাপ-পঙ্কিলতা।
কবিতা-২
বৃষ্টি! তুমিই কেন স্বাধীন হবে এই দেশে?
তবে কে ভিজবে বিরাট আনন্দে ঝুমুর ঝুমুর তালে?
কে লিখবে কবিতা ভীষণ ভালোবেসে তোমায়?
মুক্ত যদি প্রাণ হয় যমুনার স্রোতের মতো বন্দনা আসে।
কবিতা-৩
বৃষ্টি! কালিদাসের কথা মনে পড়ে?
কী ভীষণ ভালোবেসে দারুণ স্রোতে ভেসে গিয়েছিল প্রেমগীত-
এবং বন্দনা তোমার!
জানো বৃষ্টি! এখন যক্ষপ্রিয়ারা ধর্ষিত হয়ে মরে কি নিদারুণ বেষ্টনীর ভেতর!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

