অসহিষ্ণতা কত দূর গেছে বলতে পারে কেউ!
মুখে মুখে হত্যা করি শিশু,
মায়ে বাপে ভাইয়ে বোনে,
মোটকথা যে যেভাবে পারি,
চিবিয়ে খেয়ে ফেলি মেরে ফেলি চামড়াও তুলে নেই,
বাপের জন্মে একটি যদি হয়ে যায় নারী শিশু,
বড় বেশি কপাল পোড়ে তার,
শাসনের মায়েরে মারি,
আরো মরে যায় আগামীর মা-ও,
মুখে মুখে এ হত্যা চলছেই সেই কবে থেকে,
আমরা তবে কত স্বাভাবিক শিশুরে মারি?
কতটা মা আর কতটা নারী!
হাত দিয়ে যতটা মারি জিহ্বা দিয়ে ঢের বেশি,
শৈশব মেরে দিয়ে আর তবে কত দিন?
এসো আগামীর যীশুরে বাঁচাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


