
এই জনপথে আমি ঘুরে বেড়াই
বুকের ভেতর স্বপ্নগুলো নিয়ে খুব যতনে,
আমি যাদের উত্তরাধিকার সেই আমার পূর্ব-পুরুষদের মতো;
যারা এখানে-ওখানে কারণে-অকারণে মরেছে পীষ্ট হয়েছে,
গাড়ি চাপা পড়েছে ঝুলেছে ঝাঁজরা হয়েছে,
সফল হয়েছে ব্যর্থ হয়েছে,
অনাদরে খুব হাহাকার বুকে নিয়ে পথে-প্রবাসে শেষ নিঃশ্বাসে নদী ও নারীর জন্যে চলে গিয়েছে।
আমি নেতা সেই নেতা যাঁর স্বপ্ন দেখে দেখে সংগ্রামীরা মরেছে,
আমি তাদের স্বপ্ন আমি তাদের স্বপ্নের নেতা,
আমি তাদের অপূর্ণ আশা দৃঢ় স্বপ্ন সত্য কল্পনা।
আমি নেতা সেই নেতা; অতীত এবং আগামী যাঁর কথা ভাবে আর ভেবেছে।
আমি নেতা সেই নেতা,
প্রতিটি নিপীড়িতের শেষ হাহাকারে জন্ম নেয়া দারুণ স্বপ্ন দেখা সেই নেতা,-
কবি এবং একটি কবিতা।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


