একলা আমি
মহিদুল
তুমি চলে যাচ্ছো কি?
তোমার জন্য একটি প্ল্যাকার্ড 'বিদায়!ভালো থেকো'।
তুমি ফেলে যাচ্ছো কিছু?
তোমার জন্য একবারের নিঃশ্বাসোপম 'ভালোবাসা'।
তুমি ছেড়ে যাচ্ছো একান্ত আপন কাউকে?
তোমার জন্য 'তেজদীপ্তে রোদ্দুরে নেতানো একটি ফুল'
তুমি চলেই গেলে!
মৃয়মান আমি-
একলা আকাশ চোখের সামনে নিয়ে,
উদাস বিকেলেও দেখছি; স্বপ্নঘুড়ির চোখ ছলছলে পর্দায় অস্পষ্ট স্বপ্নভূক ধরনী।
তুমি চলেই গেলে।
তোমাকে আটকানোর ছোট্ট অধিকার বুকে চাঁপা দিয়ে...
তুমি চলেই গেছো।
আমি একলা আকাশ নিয়ে বসে আছি;
একলাই থেকে যাচ্ছে সব! একলা আমি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



