somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীনের বাদশার সাথে ফোনালাপ

২৫ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নৌগা জেলার সুলতান শাহের মাজার থেকে.
তারিখ : ২৪ জানুয়ারী ২০১১
সময়: রাত ১০.৩৮ মিনিট
কল duration ১৪ মিনিট ৫১ সেকেন্ড
ফোনে নাম্বার: 01734320726 (জীনের বাদশার)

জীনের বাদশা: আসালামুয়ালায়কুম ওয়া রারামতুল্লাহ , হে বাবা মানব সন্তান আমার কথা কী শুনতে পাচ্ছেন ? ( বিকৃত গলায়)
আমি: ওয়ালাইকুম সালাম ওয়া রহমতুল্লাহ, আপনি কে ভাই কথাত বোঝা যায় না
জীনের বাদশা: আমি জীন জাতী আমার কথা বুঝতে হলে তোমাকে বাবা খুব মনোযোগ দিয়া শুনতে হবে, তুমি পারবেত বাবা ?
আমি: জী জী জী শুনব শুনব
জীনের বাদশা: আচ্ছা বলত আল্লাহর ১৮ হাজার মখলুকাত এর মধ্যে দুইটা জাতীর বিচার হবে, জাতী দুইটা কারা?
আমি: মানব জাতী আর জীন জাতী
জীনের বাদশা: মাশাল্লাহ সুভানাল্লাহ.... জীন জাতী মিথ্থা কথা বলে না তুমিও ওয়াদা কর সব সত্যি কথা বলবে ? (আমি হা সুচক বলার পরে) মহান আল্লাহর আদেশে কিছু গুপ্ত ধন তোমাকে দিব বাবা তুমি কবুল কর এবং আলহামদুলিল্লাহ বল...
(আলহামদুলিল্লাহ বললাম) তোমার কপাল খুব ভালো তুমি সারা জীবন আরাম আয়েশে কাটাতে পারবা তোমার আর কোনো চিন্তা নাই,
আমি: আচ্ছা আমি কী কী পাব ?
জীনের বাদশা: তোমার ভাগ্য অনেক ভালো বাবা, মোট চারটা পিতলের বড় হারিতে অনেক সম্পদ আছে, সোনা ও রুপার মুদ্রা আছে আর একটা হারিতে আছে স্বর্ণের অলংকার তুমি এখনি তিন বার আল্হাম্দুল্লিল্লাহ সুরা পরে বুকে তিন বার ফু দেও.
আমি: বাবা আমার এখন অজু নাই, তাই সুরা পড়তে পারব না,
জীনের বাদশা: তাহলে তিন বার সুভানাল্লাহ বলে বুকে ফু দেও. আর তুমি আর এই গায়েবী সম্পদ হাতে না পাওয়া পর্যন্ত কাওকে বলতে পারবা না. তুমি আমার সব কথা মেনে চলবা.
আমি: আচ্ছা বাবা, এই সম্পদ গুলো কী বাজারে বিক্রী করতে পারব?
জীনের বাদশা: বিক্রী করতে পারবা তবে প্রথমে তোমার সব ঋণ শোধ করতে হবে তারপর একটা পাকা মসজিদ বানাতে হবে তাপর তোমার নিজের জন্য খরচ করবা. বাবা তুমি কোন অঞ্চলে বাস কর? পরিবারে কে কে আছে? তুমি কী কর?
আমি: বললাম যশোর জেলায় বাস করি, ইলেকট্রনিক্স এর ব্যবসা করি. পরিবারে দুই বাচ্চা আর দুইটা বউ আছে, পরের বউ হেব্বি সুন্দরী, সেইরকম জিনিস.
জীনের বাদশা: সী সী নিজের ইস্ত্রী সম্মন্ধে আইভাবে বলতে নাই.
আমি: আচ্ছা বাবা বলেনতো গুপ্ত ধন আমি পাব কীভাবে?
জীনের বাদশা: আমি তোমাকে সব বলব আগামী কাল রাতে, তার আগে তোমাকে কিছু কাজ করতে হবে, তুমি আগামী কাল জোহর নামাজ এর আগে মসজিদে তিনটা বদনা দান করতে হবে আর এই মোবাইল নাম্বার তা মসজিদের ইমাম সাহেবের,
তার নাম্বার a ৩০০ টাকার flexi দিবা ক্ষতি পোষানোর জন্য তারপর রাতে তোমাকে সব নেওম কানুন বলে দিব, তুমি পারবে তো বাবা? বললাম হে পারব অবস্যই, তাহলে আমার সাথে সালাম বিনিময় করে আমাকে বিদায় দাও .. আসালামুয়ালায়কুম ওয়া রহমতুল্লাহ.



২৯টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×