মুক্তি চেয়েছিলাম, দিয়ে দিলি নির্বাসন!
আশ্রয়ের অনুনয় মিথ্যে করে দিয়ে,
আমার শত্রু শত্রু পাখি,
কেড়ে নিলি এক ঝাঁক ওড়ার আকাশ।
আমাকে ভীরু কাপুরুষ জেনে,
মোক্ষম সময়ে মৃত্যুবাণ-বিষ-মরণছোবল!
ফেলে গেলি শুভ্র পালকের ভার।
আমার সোনারং শত্রু শত্রু পাখি,
শুভ্র পালক সব হয়ে গেছে নীল
কার কাছে ঢেলে দেই নীলের গেলাস, কোথায় সুহৃদ?
কোন শশাঙ্ক সিন্দুকে তোর দিনগুলি রাখি?
আমাকে বলে যা,
বলে যা হারামি হলুদাভ পাখি
পালকের ভার আমি কথায় তুলে রাখি!
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



