
তুমি তুমি তুমি,শুধু তুমি চোখের ভেতরে,চোখের বাইরেও-
চোখের আড়ালে,অস্থির নিঃশ্বাসে,স্থির বিশ্বাসে।
আমার অদম্য কৌতুহলে তুমি,ভীষণ উচ্ছলতায় তুমি।
নক্ষত্রের পথে যখন হাঁটি আমি,
কুয়াসার ভেতরে ধোঁয়া কেটে কেটে
হঠাৎ তখন পাশে এসে দাড়াও ,
প্রবল আবেগে দু”হাত তুমি বাড়াও।
ভয় পেয়ে শিশুর মতো কাঁদি,
যদি অবহেলায় হাতটি ছেড়ে দাড়াও।
আমার সইবেনা ঐ সুর্য আঘাত,
নীলাভ ঘাসে মোড়ানো ঐ উঠোনটিও।
আজন্ম আমি প্রকৃতি ভালোবেসে নির্ঝর হয়ে জেগে আছি,
চোখ বন্ধ তবু তোমার অমন বিশ্বজয়ী হাসিটি আমি দেখি।
যোজন যোজন দূরে কি তুমি!
তবু কাছে আছো, আছো তো দেখি,এই তো দেখি-
এই তো কাছেই, দেখতে দেখতে, খুঁজতে খুঁজতে, বাইরে ভেতরে
কুয়াসা পেরুনো নীল আকাশ মনটা জুড়ে,
তোমাকে ভালবাসি
তোমাকে ভালবাসি, তোমাকেই তো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

