somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবী কে যারা অশান্ত করেছে।

২২ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কথা ও কাজে গড়মিলের এক পৃথিবীতে এখন আমাদের বসবাস। এই পৃথিবীতে ন্যায়ের শাসন নেই, তবে কথামালার শাসন আছে। অন্যায়-অবিচার, জুলুম-নিপীড়নে সাধারণ মানুষের জীবনে নেমে এসেছে বিপর্যয়। এসব যারা সৃষ্টি করছেন, তারাই আবার শান্তির জপমালা আউড়ে পৃথিবী চষে বেড়াচ্ছেন। পৃথিবীটা এখন যেন বিশ্বনেতাদের রঙ্গমঞ্চে পরিণত হয়েছে। ফলে বর্তমান সভ্যতা শঠতা, প্রতারণা, নিষ্ঠুরতা ও নীতিহীনতার প্রতীকে পরিণত হয়েছে। মানবতাবিরোধী এমন সভ্যতায় সাধারণ মানুষের, নীতিবান মানুষের জীবনযাপন যে যাতনাক্লিষ্ট
হয়ে উঠবে তা সহজেই উপলব্ধি করা যায়। বর্তমান সময়ে বিশ্ববাসীর মধ্যে যারা সবচেয়ে কষ্টকর ও বিপর্যয়ের মধ্যে জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন তাদের
মধ্যে বিশেষভাবে উল্লেখ করতে হয় মিয়ানমার ও ফিলিস্তিনের মুসলমানদের কথা। মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যের বর্তমান অবস্থাকে নরকের সঙ্গে তুলনা করেছেন আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশনের চেয়ারম্যান নূরুল ইসলাম। তিনি লন্ডন থেকে বিবিসিকে বলেন, সেখানে এখন অত্যাচার চলছে যা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। অক্টোবরের ৯ তারিখ থেকে কমপক্ষে ৩৫০ জনকে হত্যা করা হয়েছে। এছাড়া বহু নারীকে ধর্ষণ করা হয়েছে। সাড়ে তিন হাজার বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়েছে। ঘরবাড়ি হারিয়েছেন ত্রিশ হাজারেরও বেশি মানুষ।
আরেক দুর্বিসহ পরিস্থিতি সৃষ্টি করেছে ইসরাইল ফিলিস্তিনে।
ফিলিস্তিনে এখন মানবেতর জীবনযাপন করতে হচ্ছে ফিলিস্তিনীদের। ইসরাইলের হাত থেকে শিশুদেরও নিস্তার নেই। ইহুদীবাদী ইসরাইলের কারাগারে এখন অন্তত ৩৫০ ফিলিস্তিনী শিশু বন্দি অবস্থায় রয়েছে। গত রোববার ইসরাইলীরা যখন বিশ্ব শিশু দিবস উদযাপন করছিল তখন তাদেরই কারাগারে দুর্বিষহ সময় পার করছিল শত শত ফিলিস্তিনী শিশু। প্যালিস্টিনিয়ান প্রিজনার্স ক্লাব গত শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, ২০১৫ সালে কুদস ইন্তিফাদা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দখলদার ইসরাইলী সেনারা প্রায় ২ হাজার ফিলিস্তিনী শিশুকে ধরে
নিয়ে গেছে। এদের মধ্যে এখন ৩৫০ শিশু বন্দি রয়েছে। এসব শিশুর মধ্যে মেয়েশিশুও রয়েছে। আটক শিশুদের জিজ্ঞাসাবাদের সময় অভুক্ত রাখা, নির্যাতন ও গালিগালাজ করা ইসরাইলী সেনাদের কাছে স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। প্রশ্ন জাগে, মিয়ানমার ও ইসরাইল সরকার মানবাধিকার লঙ্ঘন করে যেভাবে জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে, মানুষ হত্যা করছে তা দেখার মতো কোন প্রাণী কি পৃথিবীতে নেই? অথচ পৃথিবীতে কত আন্তর্জাতিক সংস্থা রয়েছে, তারা মানবাধিকার রক্ষার কথাও বলে থাকেন! তাহলে নাটকের পা-ুলিপিটা কি এভাবেই লেখা হয়েছে যে, এই পৃথিবীর রঙ্গমঞ্চে মুসলমানদের মানবাধিকার বলতে কিছু নেই!
(সংগৃহীত)
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

×