
আমরা মুখে অনেক নীতিকথা বলি, তার মধ্যে অন্যতম একটি কথা হলো ,টাকা অতি তুচ্ছ,অর্থ অনর্থের মূল। কিন্তু পৃথিবী এমনি এক ভয়ানক স্থান যে টাকা না থাকিলে তাহার স্থান কোথাও নেই ,সমাজে নেই, স্বজাতির নিকট নেই ভাই বোনের নিকট নেই স্ত্রীর নিকট নেই। স্ত্রীর মতো ভালোবাসে পৃথিবী তে এমন কে আছে অথচ টাকা না থাকলে এমন অকৃত্রিম ভালোবাসার আশাও নেই ( অবশ্য ব্যতিক্রম আছে) ।টাকা ব্যতীত কারো কাছ থেকে সম্মান পাওয়া যাবে না। টাকা না থাকলে রাজায় চিনেনা, সাধারণ মানুষ মান্য করেনা, বিপদে জ্ঞাণ থাকেনা, জন্মমাত্র টাকা, জীবনে টাকা জীবনান্তেও টাকা, জগতে টাকারই খেলা। জীবন ধারনের জন্য টাকার আবশ্যকতা সন্দেহাতীত।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





