somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মহিউদ্দিন হায়দার
"জীবন শেখায়, আমি লিখে রাখি। গল্প অনুভূতি আর অভিজ্ঞতার মিশেলে এটাই আমার ছোট্ট জগৎ" গতানুগতিক সাধারণ মানুষ

কাপ্তাই রাঙ্গামাটি সংযোগ সড়ক যেন শিল্পীর তুলিতে আঁকা কোন ছবি।

৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রাঙ্গামাটি-কাপ্তাই সংযোগ সড়কটি অনেক আঁকা-বাঁকা আর উচুঁ-নিচু পাহাড়ি পথ। এই সড়কের দুই পাশের মনোরম দৃশ্য পর্যটকদের নিকট খুবই উপভোগ্য। অনন্য বৈশিষ্ট্যের এমন সড়ক এদেশে আর দ্বিতীয়টি নেই। সড়কের একদিকে সবুজ পাহাড়ের সারি আর অন্যদিকে স্বচ্ছ নীল জলের হ্রদ। পাহাড়েরউপরের রাস্তায় দাড়িয়ে লেক আর পাহাড় দেকা পর্যটকদের নিকট আকর্ষণীয়।
আঁকাবাঁকা পাহাড়ি সর্পিল পথ। রাস্তার দু’ধারে সবুজাভ পাহাড়। ঘনসবুজ পাহাড়ের পাথুরে ঢালে বয়ে চলছে ঝর্ণাধারা। কলকল শব্দে ঝরে এসব ঝর্ণার শীতল জল। অন্যদিকে নীল আকাশে ভাসমান সাদা ‘মেঘ বলছে যাবো যাবো’। আবার কিছুদূর পর পায়ের নীচে এসে হুমড়ি খায় বাষ্পীয় মেঘ। রাঙ্গামাটি আর কাপ্তাইয়ের অপরূপ প্রকৃতির মাঝে নির্মিত দেশের সবচেয়ে উঁচু ‘ রাঙ্গামাটি কাপ্তাই সংযোগ সড়ক’ এর বর্ণনা কারো পক্ষে সহজে দেয়া সম্ভব নয়। অবর্ণনীয় সবুজ প্রকৃতির মাঝে আরেক বিস্ময় সড়কটির ২২ কিলোমিটার পয়েন্টে অবস্থিত।


দেশের ভ্রমণ পিপাসু মানুষদের কাছে বর্তমান সময়ে জনপ্রিয় রাঙ্গামাটি কাপ্তাই সংযোগ সড়ক’। প্রকৃতির অনাবিল সৌর্ন্দয আর বৈচিত্র্যময় পরিবেশে এ যেন প্রকৃতির দান! পাহাড়ের বুকে ২২ কিলোমিটার এ সড়কপথে যাত্রা নয়, বলা যায় রোমাঞ্চও। রাঙ্গামাটি কাপ্তাই সংযোগ সড়ক’ যাওয়ার রাস্তাটির বিশেষত্ব হচ্ছে এটি দেশের সবচেয়ে উচু সড়ক। রাস্তার উচ্চতা দাঁড়িয়েছে ২৫০০ ফুট।


শ্রাবণের এই ঘন বর্ষায় এলাকাটি থাকে সাদা মেঘে আচ্ছন্ন। যেন মেঘের ওপরে সড়ক! সেখানে গেলে পর্যটকরা পান আকাশের মেঘ ছোঁয়ার অভিজ্ঞতা! বর্ষায় ভ্রমণে রাস্তার অর্ধেকটাজুড়ে সাদা মেঘ আপনার সঙ্গী হবে বারবার। কাছে এসে যেন দূরে চলে যায় মেঘদল। আবার মেঘদল যেন বলে দেয় এখানে পথ হারালে ফিরে যাওয়া হবে কঠিন!


সড়কটির উভয় পাশ সবুজের চেয়েও সবুজ। পাহাড়ি রাস্তার ধারে ধারে ফুটে আছে নানা রঙের পাহাড়ি ফুল। পর্যটকদের যেন মনে করিয়ে দেয় জাতীয় কবির ‘ছন্দে ছন্দে দুলে আনন্দে আমি বন ফুল গো’ গানের কলি। মেঘের ফাঁকে রোদের ঝিলিক বৃষ্টিভেজা ফুলগুলো উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করে।


অসংখ্য নাম না জানা ফুল সড়কটির সৌন্ধয্যবহুগুণ বাড়িয়ে দিয়েছে।


এই সড়কে মাঝে মাঝে দেখতে পাবেন পাহাড়ীদের দোকান।


এই ব্রীজগুলু এই সড়কের সুন্দরের বিশেষত্ব দান করেছে


সড়কের উভয় পাশে এমন দৃশ্য মন ভালো করেদেবে পরম যত্নে।


কিভাবে যাওয়া যায়:

রাঙ্গামাটি থেকে কাপ্তাই যাওয়ার নতুন সড়ক এটি। অটোরিক্মা/মাইক্রো দিয়ে যাওয়ার সময় ই সড়কের চারপাশের দৃশ্য উপভোগ করা য়ায়। এছাড়া চট্টগ্রাম থেকে নিজস্ব বা ভাড়া গাড়িতে করে এই সড়ক দিয়ে রাঙ্গামাটি আসা যায়।

অবস্থান:

রাঙ্গামাটি ও কাপ্তাই এর মাঝে

সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৫৪
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×