বিলবোর্ডে যেভাবে বিবস্ত্র নারীর উত্তেজক ভঙ্গিমা চিত্রায়িত থাকে, তা দেখে
তাদেরকে মনস্তাত্ত্বিকভাবে ভোগ করে প্রতিটি সাধারণ মানুষ। এ মনস্তাত্ত্বিক
ভোগবাদী প্রবণতা অবশেষে তাকে পরিণত করে পশুবৎ লম্পটে। আর তা না পারলেও
নিদেনপক্ষে নারী টিজিংয়ে।
বলাবাহুল্য, বিবস্ত্রপ্রায় ও অশ্লীল ভঙ্গিমার নারী চিত্র প্রদর্শনকারী এসব
বিলবোর্ডগুলো নারী অধিকারও চরমভাবে ব্যাহত করছে। কারণ মনস্তাত্ত্বিকভাবে
বিলবোর্ডে চিত্রায়িত নারীদেহকে ভোগকারী পুরুষের মানসে থাকে ওইসব কথিত সুন্দরী।
কিন্তু বাস্তবে অপেক্ষাকৃত কম সুন্দরী স্ত্রীকে কাছে পেয়ে তখন অতৃপ্ত হয় পুরুষ
মন। তৈরি হয় অপছন্দ, তৈরি হয় অনাগ্রহ। সবসময় উন্মুখ প্রবণতা তৈরি হয় বিলবোর্ডে
দর্শিত অনুরূপ কোনো সুন্দরী নারীর সান্নিধ্য লাভের।
সবমিলিয়ে তৈরি হয় অবৈধ প্রবণতা তথা চরিত্রহীনতা। পরিণামে ঘরের স্ত্রী হয়
লাঞ্ছিত, পদদলিত এবং বঞ্চিত।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




