চোখে কম বা ঝাপসা দেখাকে দৃষ্টিশক্তির ত্রুটি বলে। দৃষ্টিশক্তির ত্রুটির কারণে কাছের বা দূরের বস্তু দেখতে অসুবিধা হয়। রোগী সঠিকভাবে কোন বস্তু দেখতে পায় না বা ঝাপসা দেখে। নানা কারণে আমাদের দৃষ্টিশক্তির ত্রুটি হয়ে থাকে। ফলে আমরা দৈনন্দিন কাজকর্ম ও চলাফেরা ঠিকমত করতে পারিনা। সময়মত সঠিক চিকিৎসা করলে দৃষ্টিশক্তি ফিরে পাওয়া যায়।অবহেলা করলে দৃষ্টিশক্তি চিরতরে হারিয়ে অন্ধ হয়ে যেতে পারে।
তারতম্য ভেদে দৃষ্টিশক্তির ত্রুটিকে সাধারণত চারটি ভাগে ভাগ করা যায়।
1) মাইওপিয়া / স্বল্প দৃষ্টি
2)হাইপারমেট্রোপিয়া / দূর দৃষ্টি
3) এ্যাসটিগমেটিজম
4) প্রেসবাইওপিয়া / চালশে
মাইওপিয়া /স্বল্প দৃষ্টি :
এদের আলোক রশ্মি রেটিনার সামনে পড়ে। ফলে দূরের বস্তু দেখতে পায় না। মাইওপিয়া সাধারণত শিশুদের হয়। তারা চোখের কাছে বই ধরে পড়ে। বোর্ডের লেখা ঠিকমত দেখতে পারে না। দূর থেকে টিভি দেখতে পায় না কাছে থেকে টিভি দেখে।
প্রতিরোধ ও প্রতিকার :
--খোলামেলা ও আলোকিত ঘরে লেখাপড়া করতে হবে।
-- কাজের সময় মাঝে মাঝে বিরতি নিতে হবে।
-- ভিটামিন এ ও সি সমৃদ্ধ খাবার খেতে হবে।
-- বেশি করে পানি ও তরল খাবার খেতে হবে।
-- চোখ পরীক্ষা করে মাইনাস পাওয়ারের ( অবতল লেন্স ) চশমা ব্যবহার করতে হবে অথবা কন্টাকলেন্স বা লেজার থেরাপি (ল্যাসিক) দিয়ে চোখ ঠিক করতে হবে।
-- মাইওপিক ছেলের সাথে মাইওপিক মেয়ের বিয়ে দেওয়া উচিত নয়।
হাইপারমেট্রোপিয়া / দূর দৃষ্টি :
কাছে ঝাপসা দেখে। এদের আলোকরশ্মি রেটিনায় না পড়ে পিছনে গিয়ে পড়ে। ফলে কাছের বস্তু ভালভাবে দেখা যায় না কিন্তু দূরের জিনিস দেখতে অসুবিধা হয়না। হাইপারমেট্রোপিয়া সাধারণত বড়দের হয়ে থাকে।
প্রতিরোধ ও প্রতিকার :
ভিটামিন "এ " ও "সি " সমৃদ্ধ খাবার খেতে হবে। চোখ পরীক্ষা করে প্লাস পাওয়ারের (উওল লেন্স) চশমা ব্যবহার করতে হবে।
এ্যাসটিগমেটিজম :
এদের আলোকরশ্মি ঠিকমত রেটিনায় পড়ে না। ফলে কাছের বা দূরের সব কিছুই ঝাপসা দেখে। চোখে যন্ত্রণা হয়। মাথা ব্যথা হয়।
প্রতিকার :
চোখ পরীক্ষা করে বিভিন্ন পাওয়ার যুক্ত (সিলিন্ডার পাওয়ার) চশমা ব্যবহার করতে হবে।
প্রেসবায়োপিয়া /চালশে :
এদের আলোকরশ্মি রেটিনার পিছনে গিয়ে পড়ে। ফলে কাছের বস্তু দেখতে অসুবিধা হয়। সাধারণত চল্লিশ বা তার বেশি বয়সের লোকদের এ সমস্যা হয়ে থাকে। কারণ ছ সময় চোখের পেশী ও লেন্স সংকুচিত বা প্রসারিত করার ক্ষমতা কমে যায়। ফলে কাছের বস্তু অস্পষ্ট দেখে। ছোট লেখা বা খবরের কাগজ পড়তে অসুবিধা হয়। চোখ দুর্বল হয়।
প্রতিকার :
চোখ পরীক্ষা করে প্লাস পাওয়ারের চশমা ব্যবহার করলে দৃষ্টিশক্তি ঠিক করা যায়। যে কোন কারনেই হোক দৃষ্টিশক্তির ত্রুটি দেখা দিলে যত তাড়াতাড়ি সম্ভব চোখ পরীক্ষা করতে হবে। চশমার প্রয়োজন হলে অবশ্যই তা ব্যবহার করতে হবে। মনে রাখা দরকার সময়মত চিকিৎসা করলে দৃষ্টিশক্তি ফিরে পাওয়া সম্ভব। অবহেলা বা দেরি করলে চিরতরে চোখ অন্ধ হয়ে যেতে পারে।
মহানন্দ মোহন
অপ্টোমেট্রিস্ট
ইস্পাহানি ইসলামিয়া আই ইনিস্টিটিউট এ্যাড হাসপাতাল
চোখের পাওয়ার জনিত দৃষ্টি শক্তির ত্রুটি ....
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কোথায় পাই পাগলের শ্বশুর

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।