কল্পনায় আমি এক অদ্ভুত মানব....
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
গভীর রাতে যখন কোন ফুটপাতের এক চায়ের দোকানের এক কোণে বসে বসে ঘুমের সাথে পাল্লা দিয়ে রাত জেগে থাকার চেষ্টা করছি ঠিক তখনই পিছন থেকে যেন কোন এক আগন্তুক আমার মাথার উপরে টোকা দিলো কিন্তু আমি কিছু বুঝতে পারলাম না। ঠিক কিছুক্ষণ পরে আবারও একই স্টাইলে আমার মাথার উপরে টোকা দিলো তখনও আমি যেন ঘুমিয়ে চলেছি না জানা এক গভীর কাল্পনিক সমুদ্রে। সেখানে আমি খেলা করছি কত অপরিচিত প্রাণীর সাথে দেখলে যেন মনে হবে তাদের সাথে আমার এক নিবিড় নাড়ির সম্পর্ক।কিন্তু হঠাৎ করে আমার ঘুম ভাংলো আর তখনই পিছনে তাকিয়ে দেখি সে এক অদ্ভুত কান্ড ছিন্ন বস্ত্র পরিহিতা এক অর্ধবয়সী নারী এই গভীর রাতে আমার কাছে হাত পেতে কিছু পেতে চাইছে। কিন্তু তাতে আমি মোটেও ভয় পেলাম না বরং তাকে আমি পকেট থেকে দশটি টাকা বের করে দিলাম। কিন্তু তখনও আমার পাশে থেকে গেলো না। বরং তখন সে ধীরে ধীরে আরও আমার পাশে চলে আসলো আর আমি তখন একটু একটু ভয় পেতে লাগলাম। দেখি সে এক পর্যায়ে আমাকে জড়িয়ে ধরে আমাকে মারতে প্রস্তুত হতে লাগলো তখন আমি কি করবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না তাই আমি চিৎকার করার চেষ্টা করলাম কিন্তু তখন যেন আমার কন্ঠে বরফ আড়ষ্ট হয়ে আটকে গেছে কোন শব্দই বের হতে চাইছে না শুধু একটা গোঙ্গানোর আওয়াজ বের হতে লাগলো আর এদিকে আমার কাঁধের ব্যাগটা নিয়ে পাগলী টির সাথে টানাটানি করতে করতে ততক্ষণে আমি জ্ঞানহীন মাটিতে ভূপাতিত। কিছুক্ষন পরে আমার জ্ঞান ফিরলো আর তখন দেখি আমার পাশে কেউ নেই শুধু আমি একা পড়ে আছি শূন্য শয়নে নয়ন সিক্ত আঁখিতে। আর তখনই আমি আবার কল্পচিওে আমার ভাবনা গুলোকে নিয়ে ভাবতে ভাবতে মোয়াজ্জিমের আওয়াজ আমার কানে এসে পৌঁছে গেলো .....
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কোথায় পাই পাগলের শ্বশুর

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।