somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষীণ দৃষ্টি (LowVision)

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যখন কোন ব্যক্তির সামান্য হলেও দৃষ্টি শক্তি আছে অর্থাৎ নূন্যতম আলো বুঝতে পারে কিন্তু সাধারণ চশমা দ্বারা তা সংশোধন বা উন্নতি করা যায় না, আবার অন্য কোন বিশেষ চিকিৎসাও নেই এরূপ অবস্থাকে ক্ষীণ দৃষ্টি বলে। ইংরেজীতে যাকে বলে লো-ভিশন (Low Vision) । অন্য কথায় যখন কোন ব্যক্তি আলো বুঝতে পারে কিন্তু তার দৃষ্টি চশমা দিয়েও ৬/১৮ এর নীচে তখন তাকে ক্ষীণ দৃষ্টি বলে।

বিশ্বে প্রায় ৩৬ মিলিয়ন (৩কোটি ৫০ লক্ষ) লোক ক্ষীণ দৃষ্টিতে ভূগছে যাদের দৃষ্টি সহায়ক বস্তু তথা পুনর্বাসন প্রয়োজন। এসব রোগীর শতকরা প্রায় ৮০ ভাগ আছে উন্নয়নশীল দেশসমূহে। শিশুদের মধ্যে ক্ষীণ দৃষ্টির প্রভাব খুব কম। বয়স্করাই ক্ষীণ দৃষ্টিতে বেশী আক্রান্ত হয়ে থাকে।

কারণ :
১)জন্মগত - যেমন গর্ভাবস্থায় মায়ের হাম হলে শিশু ক্ষীণ দৃষ্টি তথা ক্ষুদ্র চক্ষু নিয়ে জন্মাতে পারে।
২) কারণগত - বিভিন্ন কারণ।

লক্ষণ :

- দৃষ্টি ক্ষমতা কম অর্থাৎ কম দেখতে পাবে।
-দৃষ্টির পরিধি অর্থাৎ দৃষ্টির সীমানা কম হবে।
- দৈনন্দিন কাজ কর্ম করতে সময় বেশি লাগবে।
- স্বক্রীয়ভাবে ( নিজে নিজে) কাজ করতে অসুবিধা বোধ করবে।
- সময় ধরে কাজ করতে ক্লান্তি বোধ করবে এবং মাঝে মাঝে বিশ্রাম নিবে।


চিকিৎসা :

এই রোগের চিকিৎসা মূলত পুনর্বাসনমূলক। রোগীদের প্রয়োজনমত বিভিন্ন প্রকার দৃষ্টি সহায়ক বস্তু দিয়ে রোগীর যে দৃষ্টি অবশিষ্ট আছে তা সংশোধিত ও পরিবর্ধন করে তাকে জীবন যাপনে সহায়তা করা। তার যেটুকু দৃষ্টি অবশিষ্ট আছে তা যেন আর ক্ষতিগ্রস্ত হয়ে কমে না যায় তার ব্যবস্থা করা।

ক্ষীণ দৃষ্টি রোগীদের যে সব দৃষ্টি সহায়ক বস্তু দেওয়া হয় তা নিম্নরূপ --

দূরে দেখার জন্য -

টেলিস্কোপ :


-মনোঅকুলার টেলিস্কোপ


-বাইনোকুলার টেলিস্কোপ


-হ্যান্ডহোল্ড টেলিস্কোপ



কাছে দেখার জন্য ম্যাগনিফায়ার :



- হ্যান্ড হোল্ড ম্যাগনিফায়ার-আলো সহ, আলো ছাড়া
-স্ট্যান্ড ম্যাগনিফায়ার
-বার ম্যাগনিফায়ার
-ডোম এন্ড বার ম্যাগনিফায়ার
-ফোল্ডেবল ম্যাগনিফায়ার
-পকেট ম্যাগনিফায়ার
-ভিডিও ম্যাগনিফায়ার

সি.সি টিভি -সাদাকালো ও রঙ্গিন

ক্ষীণ দৃষ্টি রোগীর চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব পূর্ণ কাজে হচ্ছে দৃষ্টি ত্রুটি ও ক্ষীণ দৃষ্টি রোগীদের খুঁজে বের করা এবং তাদের চিকিৎসার আওতায় নিয়ে আসা। এ বিষয়ে জন সাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। বিশেষ করে মাঠ কর্মীদের প্রশিক্ষণ দিতে হবে যেন তারা এসব রোগীদের সনাক্ত করতে পারেন এবং রোগ নির্ণয়, চিকিৎসা ও পুণর্বাসনের জন্য সঠিক জায়গায় রেফার করতে পারে।


মহানন্দ মোহন
অপ্টোমেট্রিস্ট
ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট এন্ড হাসপাতাল
ফার্মগেট ঢাকা -1215
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×