আমার জীবনের প্রতিটি অর্জন তোমাতেই নিংড়ে দিয়েছি
তুমি বারবার বিদ্রুপের হাসি হেসেছ
তোমার অন্ধকার অবহেলার দৃষ্টি দিয়েছ আমার আলোকের শুভ্রতাই
আমার হাতে ছিল সেই শাশ্বত আলোক উৎস
যার টান শুধু অন্ধকারেই
যার মূল্য শুধু অন্ধকারেই
তাই তোমাকেই ভালবেসেছি
মনে রেখ, আমিই তোমার ভবিষ্যৎ
তোমার জীবনের প্রতিটি অন্ধকারে
একমাত্র আলো হিসেবে আমাকেই পাবে্্্্্
তখন আমি আছি অনেক দূরে
তবু আমাকে স্মরণ রেখ
হেতু এই যে, মুক্তি মিলবে আমাতেই...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



