তোমাকে কত করে বললাম
মুখ গোমড়া করে ঠোঁট ফুলিয়ে হাঁটুতে মুখ গুঁজে
বসে থেক না
ছোট মানুষের মত একি পাগলামি করো, পাগলি...!
কই, বেপরোয়া বাতাসকে শাসন করতে পারলে কি?
সে ঠিকই তোমার চুলে বৈশাখী দোলা দিল...... সর্বনাশী...!
তোমাকে কত করে বললাম
চলো, সবুজ ছনের ঝোঁপে হলুদ ডানার প্রজাপতি দেখে আসি
চলো, নতুন আমের মুকুলে ঢিল ছুঁড়ি
চলো, ডুমুরের ফলের অন্তরে ফুল দেখি
চলো, কৃষ্ণচূড়ার রঙিন ডানা ছুঁয়ে দেখি
চলো, দেখি বকুল পাতার হৃৎপিণ্ডে বৈশাখী রোদের ঝিকিমিকি
তোমাকে কত করে বললাম
মূর্খ মানুষের কথায় রাগ কি......!
মূর্খ মানুষের কাছে এর চেয়ে বেশি
কেউ প্রত্যাশা করে নাকি...!
তবুও তুমি আসলে না, তু্মি আসলে না, তুমি আসলে না
তোমার হৃদয় ঘিরে আছে মধ্যরাত্রির অন্ধকার নিঃসঙ্গতা, তুমি একা
আমার হৃদয় ঘিরে আছে মধ্যদুপুরের ঝাঁঝালো নিঃসঙ্গতা, আমি একা
কারণ তো তুমি জানো শুদ্ধি, বিচ্ছিন্নতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




