শুধু একবার শুদ্ধি, শুধু একবার
অন্ধকার ব্যাবচ্ছেদ করে দেখ
তোমার আমার মৃত লাশ পড়ে আছে......সুপরিচিত
পুণ্য আত্মা পালিয়েছে সেই কবে
পাপের হুইছেল পেয়ে।
শুধু একবার শুদ্ধি, শুধু একবার
ধূলো মোড়ানো হৃদয়ের ভাঁজ খুলে দেখ
যৌবনে সত্যের আগুনে প্রজ্জলিত অন্তর-কণ্ঠ
পবিত্রতাপূর্ণ আলোক শোভা আলোকিত সপ্ন
শুভ্রতাপূর্ণ জ্যোতি চারিদিক ছড়াতো...
জোনাক পোকার ডানায় চড়ে
বাবলা ফুলের কানে কানে
দুঃখী দূর্বার দেহ আর চিবুক ছুঁয়ে
মধ্যবয়সী অমাবস্যা অন্ধকারের একাকীত্ব ভেঙ্গে
ক্ষীপ্র গতিবেগে।
শুধু একবার শুদ্ধি, শুধু একবার
দেখ সীমাবদ্ধ চেতনার অমোচনীয় ছাপ
জাগতিক জীবনের মুখোমুখি বসে আজ
নিজের প্রদীপ আগুনে পুড়ে নিঃসঙ্গ-নিষ্প্রাণ লাশ
কি কুৎসিত-কালো ভয়াবহ অবয়ব......আকার
নিত্য নিজেকে লুকিয়ে ফেরার
সনাতন বন্ধুকে চিনেনা আর
আলিঙ্গন ফিরিয়ে বলে......
তোমার সাথে পরিচয় আবার......কবেকার
গোধূলির শেষ আলোটুকুও গ্রাস করে...অতৃপ্ত আঁধার।
সবুজ পাতার সময় শেষ হলে নিচে পড়ে
শুদ্ধ সত্ত্বা দেহ ত্যাগ করে উঠে উর্দ্ধে
কলঙ্কপুর্ণ দেহ নিচে...ধূলায় লুটিয়ে
অশুদ্ধতাকে কুর্নিশ করে বারবার...সহস্রবার।
ভয় পাবে বলে, দেখবে না...?
শুধু একবার শুদ্ধি, শুধু একবার
দাফনের আগে শেষবারের মত দেখে নাও
নির্দিষ্ট কাল লালনের পর
প্রতিচ্ছবি, স্বীয় প্রসবকৃত সত্ত্বার।
তোমাকে আজ শুধু একটি অনুরোধ করলাম
যদি ভাললাগে রেখ, না লাগলে......
রেখ না, আজকের এই অবাঞ্ছিত আবদার......
ক্ষতি নেই কোনো,
আজকের কথা শুধুমাত্র অনাগত ভবিষতের জন্য
আগামী সময় বলে দেবে তুমি আমি মৃত...... বিবস্ত্র।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




