কোন এক অন্ধকার নিস্তব্ধ রাত্রির কথা
ওহ...! সে কি অসহ্য উত্তেজনা-যন্ত্রনা
ঘুমে আমার দিকে হেলে পড়া তোমার দেহ-মুখ
আমার চোখ চেয়ে আছে অপলক
তোমার ঘুমে ভেজা ফোলা ফোলা চোখ
বারবার এসে পড়ে বে-য়াড়া চুল
আমি দুই আঙুলে সরিয়ে দিয়ে ...হাত রেখে গালে
ভাবি, কেটে যদি যায় যাক এক যুগ
পল্লব পত্র খুলে দেখ চেয়ে আছি আমি
অপরিচিত-উৎসুক কোন এক যুবক
আমার জানালায় আলো ছুঁড়ে সহস্র পথ পাড়ি
দেয় দুরন্ত চাঁদ.....!
প্রতি স্পন্দনে স্মরণে প্রেম দেবতা
সমস্ত বাসনার অনুমোদন প্রত্যাশা...।
তোমার প্রতি স্পর্শে গালে-ত্বকে স্তরে স্তরে
ছেয়ে আছে আমার সাহসী অপরাধ
সৃষ্টিছাড়া পেয়ে আশকারা......
ক্ষণিকের শিহরনে নিঃসৃত শিশির ফোঁটা......।
আবছায়া আলো-আঁধারি রাত্রি
গভীর ঘুমে বিভোর সংখ্যাগুরু প্রতিবেশী
অতি উৎসুক কেও, আমার অপরাধের সাক্ষী
ওহ ...।।সে কি অসহ্য উত্তেজনায় নির্ঘুম রাত্রি...
জীবনের শেষ মোড়ে এসে......
ঊষার আলোতে জেগে উঠে অপমান-অবসাদ
গ্লানি-ক্লান্তি
তুমি নেমে পড় আমাকে ডিঙ্গিয়ে সলকে
চোখ বেঁধে, অন্ধ আমি ছুঁটি...দূর থেকে দূরে বহুদূরে
সম্পর্কের সমাপ্তি টেনে................................. !!!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




