এই তো গতকাল, নাহ
গতকাল রাতে, যুগ যুগ ধরে জমানো
হাস্নাহেনার সব সৌ্রভ চুরি হয়ে গেল
সোনার ধানের ছড়া শীলাবৃষ্টিতে
ঝরে গেল, কৃষ্ণচূড়া বর্ণহীন হলো।
সেই কৈশরে তুমি একবার এসে ছিলে
শিউলি তলে, তারপর আর একবারও না............
তোমাকে খুঁজে খুঁজে গলিতে গলিতে
ক্লান্ত আমি পায়চারি করি ফুটপাতে,
মানুষের চেতনার কাছে এসে
নিঃস্ব হই, তুমি ফিরে এলে সময়ের সমাপ্তিতে
আমি আবার তোমার কাছে সর্বস্ব খুইয়ে
সর্বশান্ত হই, ভিখারী আমি বারবণিতার পা ছুঁয়ে
ক্ষমা চাই, দন্ড গুনে গুনে, আমি আজ অপরাধ মুক্ত...............!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




