somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামী লীগের কর্মী ইব্রাহিম আহমেদের মৃত্যু হত্যাজনিত

২১ শে আগস্ট, ২০১০ ভোর ৬:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(হোমিসাইডাল) বলে ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গতকাল শুক্রবার ময়নাতদন্ত প্রতিবেদনটি তদন্তকারী গোয়েন্দা পুলিশের কর্মকর্তার কাছে পৌঁছেছে। তবে গতকাল পর্যন্ত গোয়েন্দা পুলিশ নিশ্চিত হতে পারেনি যে এটি দুর্ঘটনা না হত্যাকাণ্ড।
এদিকে গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে যাওয়ার আগে পৌনে দুই ঘণ্টা ইব্রাহিম কোথায় ছিলেন, তার কোনো হদিস পাননি গোয়েন্দারা। এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গতকাল ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগ থেকে ময়নাতদন্ত প্রতিবেদন তাঁদের হাতে পৌঁছেছে। সেখানে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ‘হোমিসাইডাল’। এ সম্পর্কে জানতে চাইলে একজন চিকিত্সক জানান, ‘হত্যাজনিত কারণে’ মৃত্যু হলে ময়নাতদন্ত প্রতিবেদনে হোমিসাইডাল লেখা হয়।
গোয়েন্দা পুলিশের উপকমিশনার মাহাবুবর রহমান প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর কারণ হিসেবে ‘হোমিসাইডাল’ উল্লেখ করা হয়েছে। তবে গোয়েন্দারা তাঁদের তদন্তে এখনো মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেননি।
তদন্ত কর্মকর্তারা জানান, ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর তদন্তের ধারায় পরিবর্তন আসবে। তবে আরও কতগুলো প্রতিবেদন—যেমন অস্ত্রের বিস্ফোরক প্রতিবেদন, আঙুলের ছাপ, রক্ত ইত্যাদির রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন আসার পর আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
এদিকে গুলিবিদ্ধ হওয়ার পরের দুই ঘণ্টা ইব্রাহিম কোথায় ছিলেন তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। এ পর্যন্ত যে ছয়জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁরা জানিয়েছেন, যানজটের কারণে ইব্রাহিমকে হাসপাতালে নিতে দেরি হয়েছে। কিন্তু এ ব্যাখ্যা কর্মকর্তাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। ইফতারের আগে রাস্তা থাকে ফাঁকা। তখন সংসদ ভবন থেকে ঢাকা মেডিকেলে যেতে এত সময় লাগার কথা নয়।
এ বিষয়ে উপকমিশনার মাহাবুবর রহমান বলেন, ১৩ আগস্ট সন্ধ্যা ছয়টার দিকে গুলিবিদ্ধ হন ইব্রাহিম। কিন্তু তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় পৌনে আটটার দিকে। এই পৌনে দুই ঘণ্টা তাঁকে কোথায় রাখা হয়েছিল, তা জানার চেষ্টা চলছে।
কর্মকর্তারা জানান, ইব্রাহিমকে গুলিবিদ্ধ হতে দেখেছেন, এ রকম কাউকে পাওয়া যায়নি। তাই জিজ্ঞাসাবাদের পাশাপাশি বিভিন্ন পরীক্ষার প্রতিবেদনগুলোর ওপর নির্ভর করতে হচ্ছে বেশি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×