সোমবার ঘুম যখন ভাঙে ---- ক্লান্তির চাকা তবু ঘোরে,
গতকাল কিনেছিলাম বই-------
পড়ে নেই ঢাকা শহরের ইতিকথা, মুন্তাসির মামুন।
সারাটা দিন বর্ষণ অজস্র ধারায় বর্ষণ
চলতে গিয়ে কর্দম নিয়ে করসত, উথাল পাঠাল সব
রাস্তার ইতিউতি আমার দিনটা মাটি ; কাদামাটি সয়লাব।
মঙ্গলবার ঘুম যখন ভাঙে ----চোখে ঘুম রাজ্যের , ঘুমেই থাকি
পড়েছি এম আর আখতার মুকুল , আমি বিজয় দেখেছি ।
স্বপ্ন দেখি কে যেন কড়া নেড়ে যায় আমার দরোজায় ,
ভাবতে ভাবতে শিউরে উঠি ; দিন পার, রহস্যটা দুর্গেশ নন্দিনী - র ।
হি হি ! ভাবছি আমি কি তবে এক্সেন্ত্রিক !
বুধবার ঘুম যখন ভাঙে -----
পড়েছি আমরা যারা পাহাড়ে উঠেছি , শিকদার আমিনুল হক ;
ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় ,
ঘড়িতে দেখি বারটা প্রায় , নাচতে নাচতে জামাকাপড়
নাস্তা হায়! সখের নাস্তা ফেলেই রাখি ; নন্দিনীর করুন চোখমুখ।
বেয়াড়া আমি আজও হাতে নিয়ে আসি ।
বৃহস্পতিবার ঘুম যখন ভাঙে; আমার সিসা ভেঙ্গে ঢুকেছে আলো
রাজ্যের আলো , ঘরময় তালগোল
পাকানো আলো----- নাইপর নাইপর ভী এসছে !
পড়েছিলাম সেলিনা হোসেন, যে গাছটির ছায়া নাই ---
বইয়ের পর বই আমার আশপাশ জুড়ে বই ; চমকে উঠি হটাত ,
বললো কি কেউ পিছে ঃ " খতম কর এসব! " গলা বাজখাই ।
এভাবেই কি আমার সামনের হপ্তাগুলিও তৈরি হয়ে গিয়াছে ।
শুক্রবার ঘুম যখন ভাঙে -----আমার ডাইরি জুড়ে আকবুকি
কি এসব বুজছি না ভাল করে !!
পড়েছি এভাবে মৃত্যুর জন্য তোমার জন্ম হয় নাই , হুমায়ুন আজাদ।
ক্ষেপার মত শীতল হয়েছি আমিও ভয় বুক জুড়ে
আমিও জেনেছি মৃত্যু শীতলতা ! কিন্তু কোথায় হুমায়ুন কথায় আজাদ ।
শনিবার ঘুম যখন ভাঙে ---- কান ভোঁ ভোঁ তখনও
পড়েছি পূর্বপুরুষের পণ , আনিসুর রহমান
শহরের সবকিছুই দৃশ্যমান নয় তবু আমি সেদিন ঘুরেছি সারাদিন
শ্রীমানকে দেখতে গ্রাম গঞ্জ ধুন্ধতে মক্কার পথের জনগণ ।
হায়রে বিধাতা ! তবু ঘুম দেননি! দিয়াছেন; সুধু বিষয় আসয় ।
রবিবার ঘুম যখন ভাঙে ---- তখন সকাল হয়নি
মনে হল কতকাল কোন বই পড়িনি , তাই কি? রাতে ঘুমও হয়নি
খুজছিলাম বইটি; কুষ্ঠ রোগীর হাতপাতাল , ডঃ নোমান ; পাইনি কেন!
এটা আসলেই-- দেখেছি কি কোথাও , মনে আসে না হায় ;
তবে বোধ হয় স্যটায়ার। --- কল্প দ্রুম । আসে স্টিলদি পায়ে !
আমার দরকার, ঘুম না বই , সারাদিন এখন ভাবছি তাই ।
ইউসুফ জোলেখা আর বিষাদ সিন্ধু ভৌত বিজ্ঞানের অন্তরালে
লুকিয়ে আছে ; ফলে ইদানীং ঘটছে এসব।
হয়তো তাই আমার জীবনে শব্দ কল্প হয়ে
ইত্যাদি পুরাণ ঢাকার অলিগলি, ভ্রমনে ইতিউতি ভৌতিক সব
নিয়তীর মতই কাঙ্গালপনায় ভেসে নিশ্চিত আমি ,
ঘুম বা বই; যে কোন একটা ভৌত বিশ্বাস রহিত করতে হবে।
যেন তখনই আমি পুরাপুরি দেশী হয়ে যাবে ।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৬ বিকাল ৩:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



