somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাল বস-মন্দ বস !

২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বসদের কাজের উপর নির্ভর করে প্রতিষ্ঠানের উন্নতি-অবনতি। বস এবং কর্মীদের পারস্পরিক সম্পর্কের উপর প্রতিষ্ঠানের সাফল্য-ব্যর্থতা অনেকখানি নির্ভর করে। ভাল মানুষ মানেই ভাল বস, কাজ জানেন মানেই আপনি নেতৃত্ব দিতে পারবেন এই ধারণা এখন অচল। ডেডলাইন,পারফরম্যান্স, প্রফিট, উপস্থিতি এসব যেমন প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত জরুরী, কর্মীদের স্বাচ্ছন্দ্য ও ঠিক তেমনি গুরুত্বপূর্ণ। দেখে নিন, ভাল বস ও মন্দ বসের কিছু বৈশিষ্ট্যঃ

মন্দ বসঃ

১। কর্মচারীদের মানুষ হিসেবে মনে করেনা, মনে করে কার্য সম্পাদনের যন্ত্র হিসেবে
২। কর্মস্থলে কাজ করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, দরকারী জিনিসপত্র সরবরাহ করেনা। ধরুন, আপনার কাজের জন্য দরকার আই থ্রি জেনারেশনের কম্পিউটার, আপনাকে দিয়া রাখছে, প্রাচীন কালের কম্পিউটার।
৩। কর্মচারীদের ব্যক্তিগত জীবন, ইচ্ছা-আকাংখার কোন মূল্য নেই এই শ্রেণীর বস দের কাছে।
৪। কর্মচারীদের কে তাঁদের কাজের উদ্দেশ্য ও অর্থ জানানোর দরকার মনে করেনা । তিনি এমন একটা সংস্কৃতি তৈরী করেন যেনো কর্মচারীরা আসবে , কাজ করবে আর তাঁদের বেতন নিয়ে যাবে।
৫। নতুন কর্মচারীদের জন্য তিনি ‘সাতরাও নয়তো ডুবে মরো’ নীতি অবলম্বন করেন, নিজে থেকে সাঁতার শিখানোর দরকার মনে করেন না।
৬। এই শ্রেণীর বসেরা প্রায় ই আক্রমনাত্মক হয়ে পড়েন, প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে তারা কর্মীদের সাথে খারাপ ব্যবহার করেন এবং অনেক সময় সরাসরি কথা না বলে তার পছন্দের অন্য কাউকে দিয়ে কথা বলান।
৭। তারা প্রায় ই সবদিক বিচার বিশ্লেষন না করে অনুমান নির্ভর সিদ্ধান্ত দেন এবং সেই কাজে ভুলের জন্য কর্মীদের উপর দায়ভার চাপান।
৮। তিনি কখনো জিজ্ঞেস করেন না, ‘আপনি কেমন আছেন?’

ভাল বসঃ

১। এই শ্রেণীর বসেরা আপনাকে একাত্মতার অনুভূতি দিবেন। আপনি প্রতিষ্ঠানের জন্য কতোটা গুরুত্বপূর্ণ সে সম্পর্কে ভাল ধারণা দিবেন।
২। তিনি কর্মীদের কাজের উদ্দেশ্য ও অর্থ পরিস্কার করবেন এবং কর্মীরা বুঝতে পারবে কেনো এবং কি উদ্দেশ্যে তারা কাজ করছে।
৩। তিনি কর্মীদের কাজের স্বীকৃতি দিবেন এবং নিয়মিত ফিডব্যাক দিবেন।
৪। তিনি কর্মীদের পেশাগত বিকাশ ও তা বৃদ্ধির সুযোগ দিবেন এবং তাঁদের কাজের উপর তীক্ষ্ম নজরদারী করবেন। ভুলভ্রান্তি ধরিয়ে তা থেকে শিক্ষা নেয়ার সুযোগ দিবেন। কর্মীদের মাঝে শেখার আগ্রহ তৈরী করবেন।
৫। তারা কর্মীদের চিন্তা ভাবনা ও পরামর্শকে প্রশ্রয় দিবেন। তাদের অভিজ্ঞতাকে ইতিবাচকভাবে মূল্যায়িত করবেন।
৬। ভাল বসেরা কর্মীদের ব্যাক্তিগত ও পারিবারিক দায়িত্বকে শ্রদ্ধার সাথে দেখবেন এবং তারা যাতে এসব দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন সে ব্যাপারে সর্বোচ্চ নমনীয় হবেন।
৭। যেকোন কাজ ভালভাবে সম্পাদনের জন্য কর্মী স্বাধীনতা ও অভিজ্ঞতাকে মূল্যায়ন করবেন। কোন কিছু চাপিয়ে দিবেন না।
৮। ‘সবার জন্য আমার দরজা উন্মুক্ত’ এই নীতি নিয়ে চলবেন। যেকোন প্রতিষ্ঠানের ‘পার্সন টু পার্সন’ যোগাযোগের জন্য এটি অত্যাবশ্যক ।
৯। তিনি কর্মীদের সার্বিক উন্নতির জন্য প্রতিদিন পরামর্শক হিসেবে কাজ করবেন। তাদের কর্মক্ষমতা বৃদ্ধির জন্য তাদের কাজের সার্বিক তদারকি করবেন এবং ভাল মন্দ ধরিয়ে দিয়ে তাদের কে উজ্জিবিত করবেন।
১০। তিনি তার অধিনস্ত কর্মীদের কাজের ব্যাপারে স্বচ্ছ ধারণা দিবেন এবং প্রতিটি কর্মীকে তার নিজের সম্পর্কে, তার কাজ সম্পর্কে এবং প্রাতিষ্ঠানিক তথ্য যতটুকু তার প্রয়োজন হয় সব সম্পর্কে বিস্তারিত আলোকপাত করবেন।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×