৪৩ বছরে প্রথম জন্মদিন পালন
০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
৪৩ বছর পার হয়ে গেছে। কোনো দিন কেক কেটে জন্মদিন পালন করা হয়নি। এজন্য অন্য কেউ দায়ি না। আমার নিজের ইচ্ছার কারণেই কখনো জন্মদিন ঘটা করে পালন করা হয়নি। মনে এমন কোনো ইচ্ছাও নেই যে, কোনো দিন জন্মদিন পালন করবো। তবে প্রতিবছর জন্মদিন এলে অনেকেই শুভেচ্ছা জানান। সেটা ব্যক্তিগত পর্যায়ে। আর ফেসবুকে প্রবেশের পর থেকে বেশিরভাগ বন্ধুরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে থাকেন। এবছর একটু ব্যতিক্রম ঘটনা ঘটলো। গত ০১ অক্টোবর ছিল আমার জন্মদিন।
http://www.bbarta24.net/ যোগ দিয়েছিলাম গত ০১ আগস্ট। সেদিন থেকেই অফিসের সবার সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে। বিশেষ করে আমাদের চেয়ারম্যান স্যার যিনি একই সঙ্গে ঢাবির ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগের চেয়ারম্যান ও আইসিবির চেয়ারম্যান। ডক্টর মজিব উদ্দিন স্যার ও আমাদের বিবার্তার সম্পাদক বাণী ইয়াসমিন হাসি আপা আমাকে স্নেহের দৃষ্টিতে দেখেন। ঈদের ছুটিতে হাসি আপা দেশের বাড়ি গিয়েছিলেন। গতকাল অফিসে এসেই আমার জন্মদিনের আয়োজন করতে বললেন। দুপুরে খাওয়া আর কেক কাটাও হলো।
তারও আগে ১ তারিখ রাতে হঠাৎ আমাদের অফিসে ফুল নিয়ে হাজির হয়েছিলেন বাংলাদেশ ন্যাপ এর মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া। তিনি ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালেন।
যারা আমার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ভবিষ্যতে এ ধরণের জন্মদিন আর পালন করা হবে কি না সেটা এখনই বলা যাচ্ছে না। সবাই ভাল থাকুন।

সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০

বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং...
...বাকিটুকু পড়ুন
৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ? একটি সরকার পতনের দিনকে আমরা কীভাবে পড়ব- জনতার বিজয় হিসেবে, নাকি রাষ্ট্রক্ষমতার নেপথ্যে ঘটে যাওয়া এক জটিল ক্ষমতা- হস্তান্তর...
...বাকিটুকু পড়ুন
(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে...
...বাকিটুকু পড়ুন